ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আবারও একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এএম
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া আবারও তার সামরিক শক্তির প্রদর্শন ঘটিয়ে পূর্ব উপকূলে একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে উত্তর কোরিয়া।

রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোরে দেশটি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়া এবং জাপান সরকারের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।

পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এটি চলতি বছরে চালানো সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। তবে শুধু এপ্রিল মাসেই এটি চতুর্থ বারের মতো এই ধরনের ঘটনা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রোববার স্থানীয় সময় ভোর ছয়টা দশ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। পিয়ংইয়ংয়ের সিনপো শহরের উপকূলীয় এলাকা থেকে এগুলো নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুন

এদিকে জাপান সরকার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। তবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে। উত্তর কোরিয়ার এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। তবে পিয়ংইয়ং বারবার জাতিসংঘের এই বিধিনিষেধগুলো প্রত্যাখ্যান করে আসছে। তারা বরাবরই দাবি করে আসছে এটি তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকার এবং নিজের নিরাপত্তার জন্য তারা এই সক্ষমতা ধরে রাখতে চায়।

দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল চুল এ বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের ইরান পরিস্থিতি নিয়ে অনেক বেশি ব্যস্ত এবং মনোনিবেশ করে আছে। এই সুযোগটিকে উত্তর কোরিয়া কাজে লাগাচ্ছে। তারা তাদের পারমাণবিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য একে এক মোক্ষম সময় হিসেবে দেখছে।

উল্লেখ্য, গত মার্চের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি বড় ঘোষণা দিয়ে জানিয়েছিলে, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার বর্তমান অবস্থান এখন অপরিবর্তনীয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা সম্প্রসারণ করা ছাড়া অন্য কোনো পথ নেই বলেও তিনি সেই সময় মন্তব্য করেছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ঘোষণায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন ৫৪৮ বন্দী
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ জন বন্দীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউজম।
এক ঘোষণায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন ৫৪৮ বন্দী
প্রেসিডেন্টের অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিস এবং মন্ত্রিসভার বৈঠককক্ষকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
প্রেসিডেন্টের অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক বিমানে বোমা হামলার ভুয়া হুমকিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
বেতন বাড়ানো ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট হয়েছে।
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
আরও পড়ুন
উত্তর কোরিয়ার একসঙ্গে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ইসরায়লে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!
সমাধিসৌধ পরিদর্শন করে কিসের ইঙ্গিত দিলেন কিম জং উনের মেয়ে