ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জয়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
গোল্ড মেডেল হাতে নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন : ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’ প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জিতেছে।

ইনোভেশন ও্যাল্ড কাপ (IWC) এবং ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (I3C) শীর্ষক এই প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

দলের সুপারভাইজার হিসেবে ছিলেন মাহাদি হাসান সৌরভ। তার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তাদের প্রকল্পকে আন্তর্জাতিক মানে উপস্থাপন করতে সক্ষম হন বলে জানা গেছে। প্রতিযোগিতার কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশে বাংলাদেশের এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

বিশ্বের ১৬টি দেশ থেকে ৪৫৮টি দল এবং ১ হাজার ৩০০-এর বেশি অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশ নেন। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি গোল্ড মেডেল, ৮২টি সিলভার মেডেল এবং ৫৬টি ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়।

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্য দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি খাতের সক্ষমতার একটি ইতিবাচক প্রতিফলন। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন, যা ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনে আগ্রহ বাড়াবে।

‘টিম ফ্যান্টম ফোর্জ’-এর এই সাফল্য বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় পরকীয়ার অভিযোগে ৪ জনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশি শিক্ষার্থীদের দারুণ সুযোগ দিচ্ছে জার্মানি  
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া