ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (১২ জুলাই) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতায় হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার সময় আতঙ্কিত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্যোগকবলিত এলাকায় বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুলাওয়েসির বুয়োল রিজেন্সি। সেন্ট্রাল সুলাওয়েসির পাশাপাশি পার্শ্ববর্তী গোরোনতালো প্রদেশেও বেশ ভালো রকম কম্পন অনুভূত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

আরও পড়ুন

বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে সরকারি বিভিন্ন ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই বুয়োলের প্রধান হাসপাতালটিতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

তিনি আরও বলেন, বহুতল হাসপাতাল ভবন থেকে রোগীদের দ্রুত নিরাপদ ও খোলা স্থানে সরিয়ে নেওয়ার সময় এক রোগীর মৃত্যু হয়।

প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম এলাকাগুলোসহ পুরো অঞ্চলের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে। একই সঙ্গে আতঙ্কের কারণে ঘরবাড়ি ছেড়ে আসা ও ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুর্গত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই এমন শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির তৎপরতা দেখা যায়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
আরও পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
২ মিনিটের ব্যবধানে দু'বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
একের পর এক শক্তিশালী ভূমিকম্প, পৃথিবী কি আগের চেয়ে বেশি কাঁপাছে?