ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
ডোনাল্ড ট্রাম্প : ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অর্থনৈতিক তথ্য প্রকাশের পর বিতর্কিত মন্তব্য করে বলেছেন, ‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’, যা রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) প্রকাশিত তথ্যে দেখা গেছে, মে মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এক বছর আগের তুলনায় ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে এই হার ছিল ৩.৮ শতাংশ।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সংখ্যাগুলো অসাধারণ ছিল। আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি। তবে পরে তিনি দাবি করেন তার মন্তব্য প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে ইরান যুদ্ধের প্রভাব সত্ত্বেও মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় কম রয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে তেলের দাম দ্রুত কমে আসবে এবং এর ফলে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে চলে আসবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতির কারণে তেলের বাজারে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

তবে বাস্তব চিত্র ভিন্ন। বিশ্ববাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম এখনও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। এছাড়া ইরানের পদক্ষেপে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহও চাপে পড়েছে।

এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। শুধু জ্বালানি নয়, বিমান ভাড়া, চিকিৎসা ব্যয়, ব্যক্তিগত সেবা, বিনোদন ও যোগাযোগ খাতেও খরচ বৃদ্ধি পেয়েছে। বর্তমান মূল্যস্ফীতি এখনও ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে রেকর্ড ৯.১ শতাংশের চেয়ে অনেক কম। তবে অর্থনৈতিক ইস্যুকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালানো ট্রাম্প প্রশাসনের জন্য এটি রাজনৈতিক চাপ তৈরি করছে।

এ বিষয়ে ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান উত্তর আমেরিকা অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন বলেন, শুধু মে মাসের তথ্য সুদের হার বাড়ানোর জন্য যথেষ্ট শক্তিশালী সংকেত নয়। তবে ওয়েলথ ক্লাবের বিনিয়োগ ব্যবস্থাপক আইজ্যাক স্টেল মনে করেন, সাম্প্রতিক কর্মসংস্থান তথ্য ও মূল্যস্ফীতির প্রবণতা বিবেচনায় সুদের হার বৃদ্ধি সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ হতে পারে।

ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সাধারণ মানুষের প্রতি তার অবজ্ঞার কোনো সীমা নেই।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
যুক্তরাষ্ট্রের ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানসহ দুই শতাধিক মার্কিন সেনা ভারতে এসেছেন। মূলত ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে তারা দেশটিতে এসেছেন বলে শনিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোতে ‘ডিসকাউন্টের’ হিড়িক
মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতসহ বিভিন্ন কারণে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ছে। এতে সাধারণ পরিবারগুলোর দৈনন্দিন খরচ আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের উদ্বেগ কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ডিসকাউন্ট বা মূল্যছাড় দিতে শুরু করেছে দেশটির বড় খুচরা বিক্রেতারা।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোতে ‘ডিসকাউন্টের’ হিড়িক
যুক্তরাষ্ট্রে চাঙ্গা পোষা প্রাণীর বাজার, বিড়াল বিক্রিতে গতি
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। এ মাঝেও পোষা প্রাণী বিড়ালের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। বিড়ালের খাবার ও অন্যান্য আনুষঙ্গিক পণ্যে ভোক্তাদের খরচ দিন দিন বাড়ছে এবং বিড়াল বিক্রিতেও এসেছে গতি।
যুক্তরাষ্ট্রে চাঙ্গা পোষা প্রাণীর বাজার, বিড়াল বিক্রিতে গতি
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
গত কয়েক বছর তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে ভারতের আবহাওয়া অফিস। পরিবেশ বিশেষজ্ঞরা একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
মাত্র ১৬ বছর বয়সেই পানিদূষণ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে রোবট কচ্ছপ তৈরি করেছে কানাডার অন্টারিওর এক কিশোর।
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
আরও পড়ুন
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোতে ‘ডিসকাউন্টের’ হিড়িক
যুক্তরাষ্ট্রে চাঙ্গা পোষা প্রাণীর বাজার, বিড়াল বিক্রিতে গতি
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী