ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:১০ এএম
থাইল্যান্ডের মৃত রাজকন্যা বাজরাকিতিয়াবা । ছবি: সংগৃহীত

টানা তিন বছরের বেশি সময় কোমায় থাকার পর মৃত্যুবরণ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা বাজরাকিতিয়াবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

রয়্যাল হাউসের ঘোষণায় জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে তিনি নিজের পোষা কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে চিকিৎসকেরা জানান, তার হৃদযন্ত্রে গুরুতর অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়, যা সংক্রমণজনিত জটিলতার কারণে সৃষ্টি হয়েছিল।

চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত দীর্ঘ চিকিৎসা ও সেবার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

বাজরাকিতিয়াবা ছিলেন রাজা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি জাতিসংঘ মাদক ও অপরাধ দপ্তরের সঙ্গে কাজ করেছেন, অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং বিচারব্যবস্থা সংস্কার ও নারী বন্দিদের অধিকারের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে থাই রাজপরিবারের অন্যতম সম্ভাবনাময় ও প্রভাবশালী সদস্যকে হারাল দেশটি। রাজপরিবার ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ১৪ বছর বয়সী এক কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক উবারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আরও পড়ুন
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু