ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নাকচ করল মার্কিন সিনেট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৫:১৯ এএম
মার্কিন সিনেট : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ বন্ধে আনা একটি ‘যুদ্ধক্ষমতা প্রস্তাব’ (ওয়ার পাওয়ার্স রেজল্যুশন) যুক্তরাষ্ট্রের সিনেটে আবারও নাকচ হয়ে গেছে। প্রায় চার মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধে হোয়াইট হাউস যখন নতুন একটি পরিকল্পনার কথা ভাবছে, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধের লক্ষ্যে সিনেটরদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব আনা হয়েছিল। খবর আল-জাজিরার।

বুধবার (১৭ জুন) সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৪৭টি এবং বিপক্ষে ৪৮টি ভোট পড়ে। তবে চারজন রিপাবলিকান সিনেটর দলীয় অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন।

ভোটের আগে দেয়া এক বক্তৃতায় প্রস্তাবের উত্থাপক ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ারনক বলেন, ‘প্রেসিডেন্টের এই আইনবহির্ভূত যুদ্ধবাজ আচরণের ওপর লাগাম টানতে আমার সঙ্গে যোগ দিন। সঠিক কাজটি করার জন্য যে কোনো সময়ই উপযুক্ত।’

এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি নতুন চুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে আলোচনা চলছে। তবে এই চুক্তির বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান–উভয় পক্ষের সিনেটররাই সংশয় প্রকাশ করেছেন। বিশেষ করে চুক্তির বিস্তারিত তথ্য সিনেটের সঙ্গে শেয়ার না করায় হোয়াইট হাউসের ওপর চরম ক্ষুব্ধ আইনপ্রণেতারা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য আগামী শুক্রবার সময়সীমা নির্ধারণ করা থাকলেও, এর আগে প্রশাসন সিনেটকে কোনো ব্রিফিং দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছিলেন। যুদ্ধের ব্যয়, কৌশল এবং এর শেষ কোথায়–তা নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। এ নিয়ে নবমবারের মতো সিনেটররা যুদ্ধ বন্ধের এই প্রস্তাবটি এগিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র