ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জরায়ু ক্যানসারের বিরুদ্ধে নতুন টিকার অবিশ্বাস্য সাফল্য 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:২৮ এএম
জরায়ু ক্যানসারের বিরুদ্ধে নতুন টিকার অবিশ্বাস্য সাফল্য  । ছবি: সংগৃহীত

একটি টিকার কারণে তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যুর হার প্রায় শূন্যে নেমে এসেছে। ইংল্যান্ডে মানব প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা কার্যক্রমের প্রভাব নিয়ে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি এই ধরনের প্রথম গবেষণা, যেখানে দেখা গেছে—২০০৮ সালে স্কুলপড়ুয়া মেয়েদের এইচপিভি টিকা দেওয়া শুরু হওয়ার পর জরায়ুমুখ ক্যানসারে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

গবেষণায় দেখা গেছে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০ থেকে ২৪ বছর বয়সী কোনো নারীর জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হয়নি। পাঁচ বছরের মধ্যে এটাই প্রথম এমন ঘটনা। গবেষকদের মতে, টিকা না দেওয়া হলে এই সময়ে প্রায় ২৩ জনের মৃত্যুর আশঙ্কা ছিল।

গবেষণার প্রধান গবেষক লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার সাসিয়েন বলেন, একটি মাত্র টিকা একটি নির্দিষ্ট ধরনের ক্যানসারের ঝুঁকি প্রায় পুরোপুরি কমিয়ে দিতে পারে—এটি অবিশ্বাস্য।

আরও পড়ুন

গবেষণায় আরও বলা হয়েছে, ১২ বা ১৩ বছর বয়সে যেসব শিশু এই টিকা পেয়েছে, তাদের ৩০ বছর বয়সের আগেই এই রোগে মৃত্যুর ঝুঁকি প্রায় নেই বললেই চলে। টিকা কার্যক্রম শুরুর আগে ওই বয়সী নারীদের মধ্যে প্রতি বছর প্রায় ২০টি মৃত্যুর ঘটনা ঘটত।

জরায়ুমুখ ক্যানসারের ৯৯ শতাংশের সঙ্গেই এইচপিভি ভাইরাসের সম্পর্ক রয়েছে। এই ভাইরাস সাধারণত ঘনিষ্ঠ ত্বকের সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণ নিজে থেকেই সেরে যায়, তবে কিছু ক্ষেত্রে কোষে পরিবর্তন এনে পরবর্তী সময়ে ক্যানসারের কারণ হতে পারে।

গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে আরও বেশি মানুষ টিকা গ্রহণ করলে এই রোগে মৃত্যুর সংখ্যা আরও কমবে।

গবেষণায় অর্থায়নকারী প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে এই ফলাফলকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইংল্যান্ডে এখনো টিকা গ্রহণের হার কাঙ্ক্ষিত মাত্রার নিচে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জরায়ুমুখ ক্যানসার নিয়ন্ত্রণে আনতে ৯০ শতাংশ টিকা গ্রহণের হার প্রয়োজন। কিন্তু ২০২৪-২৫ সালের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে ১৫ বছর বয়স পর্যন্ত মেয়েদের মধ্যে প্রায় ৭৬ শতাংশ টিকা নিয়েছে।

ক্যানসার রিসার্চ ইউকের প্রধান মিশেল মিচেল বলেন, জরায়ুমুখ ক্যানসার শুরু হওয়ার আগেই ঠেকাতে এই টিকা অত্যন্ত কার্যকর এবং প্রথমবারের মতো দেখা যাচ্ছে এটি মানুষের জীবন বাঁচাচ্ছে।

এদিকে, ২০১৯ সাল থেকে ছেলেদেরও এইচপিভি টিকা দেওয়া শুরু হয়েছে। এর মাধ্যমে তাদের কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমে এবং ভাইরাস ছড়ানোর সম্ভাবনাও কমে।

ইংল্যান্ড সরকার ২০৪০ সালের মধ্যে জরায়ুমুখ ক্যানসারকে জনস্বাস্থ্যের বড় সমস্যা থেকে দূর করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্য পূরণে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে হবে।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা