ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ভারতে বিজেপি নেতাসহ তিন জনকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি : সংগৃহীত

বালি সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে বিজেপি নেতা-সহ তিন জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে ভারতের ছত্তিসগড় রাজ্যে সোনহাট থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভরত সিং ওরফে ‘লল্লা সিং’, বীরেন্দ্র সিং এবং নাগেন্দ্র সিং। এদের মধ্যে একজন পেশায় শিক্ষক ও ভরত সিংয়ের চাচাতো ভাই।

নিহতের পরিবারের দাবি, বালু খনি পরিচালনা সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য বিজেপি নেতা ভরত সিং ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সেখানে দুর্বৃত্তদের ফাঁদে পড়েন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভরত সিংকে বহনকারী ফরচুনার এসইউভিকে ট্রাক দিয়ে ঘিরে ফেলে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিভে যাওয়ার পর গাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী এবং মান্নু ত্রিপাঠী। অন্য অভিযুক্তদের খোঁজে অভিযান চলছে। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে নয়জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই এলাকার বালু খনির ইজারা ভরত সিংয়ের পরিবারের কাছে ছিল। স্থানীয়দের দাবি, এরপর থেকেই সোনহাট, কৈলাশপুর, তেলিমুডা, বেলিয়া ও ছিংগুরা এলাকায় বালু পরিবহন এবং খনি কার্যক্রমকে কেন্দ্র করে কথিত অবৈধ অর্থ আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। অভিযোগ রয়েছে, ভরত সিংয়ের গোষ্ঠী এবং বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে কয়েক মাস ধরে এই বিরোধ চলছিল।

ত্রিপাঠী পরিবারের মালিকানাধীন টিপার ট্রাকগুলো বৈকুণ্ঠপুরে বালু পরিবহনের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে। খনি থেকে উত্তোলিত বালুর অর্থপ্রদান ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ আরও গভীর হয়। শুরুতে এটি ছিল খনি-সংক্রান্ত বিরোধ, কিন্তু ধীরে ধীরে তা প্রভাব বিস্তার, ভীতি প্রদর্শন এবং স্থানীয় আধিপত্যের লড়াইয়ে পরিণত হয়।

তদন্তকারীদের দাবি, ভরত সিং ও তার সহযোগীরা যে ফরচুনার গাড়িতে যাচ্ছিলেন, সেটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এসইউভিটির সামনে ও পেছনে ট্রাক দাঁড় করিয়ে পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় গাড়ির ভেতরেই জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ভরত সিং এবং অপর দুজন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ