ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ এএম
মোহাম্মদ বাঘের ক্যালিবাফ : ছবি সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের ক্যালিবাফ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পরও এই জলপথের ওপর তেহরান তার পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের সেবামূল্যের ক্ষেত্রে কেবল সাময়িকভাবে ৬০ দিনের একটি ছাড় দেওয়া হয়েছে। এর বাইরে জলপথটির ওপর ইরানের কর্তৃত্বে কোনো বদল আসবে না।

আরও পড়ুন

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ক্যালিবাফ বলেন, এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান হরমুজ প্রণালিকে সামরিকীকরণ করেছে–এমন দাবি করে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা কূটতর্ক সৃষ্টির সুযোগ আমরা দেব না।

যে কোনো পরিস্থিতিতেই ইরান এই অবস্থান থেকে একচুলও পিছু হটবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির পার্লামেন্ট স্পিকার।

হরমুজ প্রণালিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে আখ্যায়িত করে ক্যালিবাফ বলেন, চলমান যুদ্ধের মধ্যে এটি খোদার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। আর এটিই আমাদের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র