ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৪০ বছরের মধ্যে সর্বনিম্ন জাপানি মুদ্রার মান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত

টোকিও থেকে নিউইয়র্ক, লন্ডন থেকে সিউল—বিশ্বের বড় বড় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের চোখ এখন জাপানের দিকে। চার দশকের ইতিহাসে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার (ইয়েন) মান এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে এক ডলারের জন্য এখন গুনতে হচ্ছে রেকর্ড ১৬২ দশমিক ৫০ ইয়েন।

টোকিওর নীতিনির্ধারকেরা মুখে বাজার নিয়ন্ত্রণের কথা বললেও তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এর আগে গত এপ্রিল ও মে মাসে বাজার ধরে রাখতে তাঁরা প্রায় ১২ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৭৪ বিলিয়ন ডলার) খরচ করেও কোনো স্থায়ী সমাধান পাননি।

বিবিসি ও সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, দীর্ঘদিন ধরে ইয়েনের মান কমলেও সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট এবং যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার সুদহারের বিশাল ব্যবধান জাপানি মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ইয়েনের মূল্য এতটাই কমে গেছে যে ৪০ বছরের ইতিহাসে ডলারের বিপরীতে এর দর এখন সবচেয়ে কম।

বাজার বিশ্লেষকদের মতে, ইয়েনকে শক্তিশালী করতে জাপান আবারও বৈদেশিক মুদ্রাবাজারে বড় ধরনের হস্তক্ষেপ করতে পারে। গত মাসেই দেশটি ৭০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। কিন্তু তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি; বরং চলতি সপ্তাহের শুরু থেকেই ইয়েন আরও দুর্বল হতে থাকে। অবশ্য সোমবার(২৯ জুন) কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল জাপানি মুদ্রা, তখন প্রতি ডলারের বিপরীতে গুনতে হচ্ছিল ১৬১ দশমিক ৯৩ ইয়েন। এটি ছিল ১৯৯৬ সালের পর সর্বনিম্ন দরের কাছাকাছি। কিন্তু তারপর আবারও নিচের দিকে ছুটতে শুরু করেছে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির এই মুদ্রা। মঙ্গলবার(৩০ জুন) আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে এর বিনিময় হার দাঁড়ায় ১৬২ দশমিক ৫০ ইয়েনে।

আরও পড়ুন

এদিকে ইয়েনের এমন দুর্বল অবস্থান বেশ সংকটময় পরিস্থিতিতে ফেলেছে জাপানকে। দেশটিতে এক ধাক্কায় আমদানি খরচ বেড়েছে বহুগুণ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েনের এই ধারাবাহিক দরপতন রুখতে এবং মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে যেকোনো কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা। বাজার বিশ্লেষকেরা অর্থমন্ত্রীর মন্তব্যে ইয়েনকে শক্তিশালী করতে জাপান আবারও বৈদেশিক মুদ্রাবাজারে বড় ধরনের হস্তক্ষেপ করতে পারে বলে আভাস পাচ্ছেন।

অবশ্য ইয়েনের দাম কমলেও জাপানের অভ্যন্তরীণ প্রযুক্তি খাত কিন্তু বেশ চাঙা। শক্তিশালী টেক চাহিদার কারণে টোকিও শেয়ারবাজারের নিক্কিই সূচক শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর ফলে দেশটিতে বড় বড় উৎপাদনকারীর আত্মবিশ্বাস এখন গত আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
দেশের রিজার্ভ আবারও বাড়ল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার