ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু।

শুক্রবার (১০ জুলাই) দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ সময়ে তীব্র তাপপ্রবাহে স্পেনের বিস্তীর্ণ অঞ্চল চরম গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে মৃতের সংখ্যা ছয়জন বলে জানানো হয়েছিল।

প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন অগ্নিনির্বাপক কর্মী ও পাঁচটি ফায়ার ট্রাক কাজ করছে।

এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী দগ্ধ হয়েছেন এবং আরেকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আঞ্চলিক জরুরি বিভাগের প্রধান আন্তোনিও সাঞ্জ এই মৃত্যুকে এক নজিরবিহীন মর্মান্তিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে পড়ে শুকনো ঝোপঝাড়ে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দাবানল ছড়িয়ে পড়ায় কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ জনকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিটকে (ইউএমই) ঘটনাস্থলে মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ভয়াবহ এই দাবানলের মর্মান্তিক পরিণতিতে তিনি গভীরভাবে শোকাহত।

এর আগে মে মাসে তিনি জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিনির্বাপণ ব্যবস্থা মোতায়েন করা হবে।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনোও এ ঘটনাকে ‘একটি ভয়াবহ ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে বলেন, আমাদের হৃদয় শোকে ভারাক্রান্ত।

বর্তমানে স্পেন তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে। আন্দালুসিয়ার বিভিন্ন এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি থাকায় বড় ধরনের দাবানলের ঝুঁকি তৈরি হচ্ছে।

জাতীয় আবহাওয়া সংস্থা এমেট (এইএমইটি) জানিয়েছে, ২০২৫ সাল ছিল স্পেনের ইতিহাসে তৃতীয় উষ্ণতম বছর। ওই বছরে একদিনের সর্বোচ্চ তাপমাত্রার ২৫টি নতুন রেকর্ড সৃষ্টি হয়।

এর আগে চলতি মাসের শুরুতে ভূমধ্যসাগরীয় জনপ্রিয় পর্যটন এলাকা কোস্তা ব্রাভার কাছে আরেকটি বড় দাবানল ছড়িয়ে পড়ে। সে সময় শত শত অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং প্রবল বাতাসের কারণে ১০টি পৌর এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে জনপ্রিয় সমুদ্রসৈকত প্লাতজা দ’আরো’ও ছিল।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী জানা গেছে, গত বছর স্পেনে ভয়াবহ দাবানলে প্রায় চার লাখ হেক্টর জমি পুড়ে যায়, যা দেশটির ইতিহাসে এক বছরে দাবানলে ক্ষতিগ্রস্ত ভূমির সর্বোচ্চ রেকর্ড। সূত্র: এএফপি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি