খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছে, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০২:০০ পিএম


খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছে, জানাল ইরান
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় তীব্র গরম উপেক্ষা করে তার নিজ শহর মাশহাদে ইমাম রেজার মাজারে সমবেত হন লাখো মানুষ। ছবি: এএফপি

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে ইরান। 

শুক্রবার (১০ জুলাই) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি খামেনির শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতাকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা’ বলে উল্লেখ করেছে। বিদায় পর্ব উপলক্ষে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ—এই পাঁচটি শহরে বিশেষ শোকসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন

শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনুষ্ঠানিক জনসমাগমের মাধ্যমে এই বিদায় কার্যক্রম শুরু হয়েছিল। সেখানে খামেনির কফিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে লাখো মানুষের ঢল নামে। শেষ বিদায়ের এই অনুষ্ঠানে ইরানের আঞ্চলিক মিত্র হামাস, গাজাভিত্তিক ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্য তেহরানে নিজের বাসভবনে নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর খামেনির দাফন সম্পন্ন হলো। ইরানের সবচেয়ে পবিত্র শিয়া ধর্মীয় স্থান হিসেবে পরিচিত তার জন্মশহর মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা হয়েছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission