ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

আরও পড়ুন

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজ শেষ করার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনারা মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে নিজেদের হেফাজতে নেয়। পবিত্র এই ধর্মীয় স্থানে উপস্থিত সাধারণ মুসল্লিদের সামনেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

গ্র্যান্ড মুফতিকে ঠিক কী কারণে আটক করা হয়েছে কিংবা ইসরায়েলি বাহিনী তাকে ঠিক কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এই ঘটনার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০০ পাখির ডাক নকল করে ওকলাহোমার বাসিন্দা ১২ বছরের স্যামুয়েল
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
১০০ পাখির ডাক নকল করে ওকলাহোমার বাসিন্দা ১২ বছরের স্যামুয়েল
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
নিউইয়র্কে বিদ্যুৎ ও জ্বালানিসহ মাসিক ইউটিলিটি বিলের খরচ কমাতে নতুন করে প্রায় ২৫ লাখ পরিবারের জন্য সহায়তার সুযোগ তৈরি হয়েছে।
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণের আগে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র 
ইসরায়েলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র 
লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে দুটি ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
আরও পড়ুন
অ্যাম্বুলেন্স চলাচলে বাধা ইসরায়েলি বাহিনীর, সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা
লেবাননের আরও গভীরে ইসরায়েলি বাহিনী, ৯০০ বছরের পুরোনো দুর্গ দখলের দাবি!
আল-আকসায় ঈদের নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর হামলা