ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে ইউরোপীয় এয়ারলাইনসগুলোর ওপর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে সব ধরনের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা না করার ব্যাপারে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।

মঙ্গলবার (১৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে ইএএসএ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের সামরিক অবস্থা চরম অনিশ্চিত। একই সঙ্গে যুদ্ধরত পক্ষগুলোর ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ব্যবহারের উচ্চ সম্ভাবনা থাকায় বেসামরিক বিমান চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

সংস্থাটি আরও জানায়, এই বিশেষ সতর্কতা আগামী ২৯ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে এবং পরিস্থিতির ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালানো হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পরপরই ইউরোপীয় ইউনিয়ন এই কঠোর পদক্ষেপ নিল। এবারের সংঘাত ও বিমান হামলায় ইরানে ইতিমধ্যে ১৭ জনের বেশি মানুষের নিহতের ঘটনা ঘটেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিসহ ওমান সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসসহ কয়েকটি এলাকায় আজ নতুন করে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ নিশ্চিত করেছে, বন্দর আব্বাসের পাশাপাশি উপকূলীয় বুশেহর শহরের অন্তত চারটি স্থানে শক্তিশালী প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই ঘটনার পর পুরো উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক বিমান চলাচল নিয়ে আতঙ্ক আরও ছড়িয়ে পড়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ জানাল পাকিস্তান
তেহরানের আকাশসীমা বন্ধ করে দিলো ইরান
যুক্তরাষ্ট্রের আকাশসীমা ঘেঁষে হঠাৎ রুশ সামরিক বিমানের তৎপরতা
এবার আকাশসীমা বন্ধ করল ইরান