ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইরানের ৩ গুপ্তচরের বাহরাইনে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৬:৪২ এএম
ছবি : সংগৃহীত

ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাহরাইনের একটি আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত তিন ব্যক্তি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে বাহরাইনের বিরুদ্ধে ‘শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে’ সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

বাহরাইনের সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে জানায়, তিন আসামির বিরুদ্ধে ইরানের রেভল্যুশনারি গার্ড এবং তাদের সহযোগীদের সঙ্গে সমন্বয় করে বাহরাইনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছিল। আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

ইরান-সংযুক্ত তৎপরতার বিরুদ্ধে অভিযান

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলো ইরান-সংশ্লিষ্ট সন্দেহভাজন নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

আরও পড়ুন

বাহরাইনও সাম্প্রতিক সময়ে ইরানের প্রতি সমর্থন বা সহানুভূতি প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির কর্মকর্তাদের দাবি, জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার প্রেক্ষাপট

বাহরাইনে সুন্নি মুসলিম রাজতন্ত্র রয়েছে। তবে দেশটির জনসংখ্যার একটি বড় অংশ শিয়া মুসলিম, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ করে আসছে।

বাহরাইনের মানবাধিকারকর্মীদের দাবি, সাম্প্রতিক অভিযানে কয়েক শ’ মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশির ভাগই শিয়া সম্প্রদায়ের।

তবে বাহরাইন সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, নাগরিকদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো অভিযান চালানো হচ্ছে না। সরকারের দাবি, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার