ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫০ বারের চেষ্টায়ও সরকারি চাকরি পেতে ব্যর্থ স্বর্ণপদকজয়ী ছাত্রের, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
২০২৪ সালে উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেলের হাত থেকে স্বর্ণপদক ও স্বীকৃতি গ্রহণ করছেন আনন্দ কুমার। ছবি: সংগৃহীত।

বি.টেক বা ব্যাচেলর অব টেকনোলজিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে পেয়েছিলেন স্বর্ণপদক। কিন্তু এরপর অন্তত ৫০ বার চেষ্টা করেও একটি সরকারি চাকরি মেলাতে পারেননি। এই চরম হতাশা থেকে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ২৩ বছর বয়সী এক মেধাবী তরুণ। ভারতের উত্তর প্রদেশের কানপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

রোববার (১৯ জুলাই) টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কানপুরের গোবিন্দ নগরের গুজাইনি এলাকায় নিজেদের তিনতলা বাড়ির একটি ঘর থেকে আনন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় আনন্দের পরিবার এক আত্মীয়ের বিয়ের কথা পাকা করতে বিহারে গিয়েছিল। বাড়ির গৃহকর্মী এসে আনন্দের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে আনন্দের মরদেহ এবং তার হাতে লেখা পাঁচ লাইনের একটি সুইসাইড নোট উদ্ধার করে।

আরও পড়ুন

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘দুঃখিত বাবা, আমি প্রায় ৫০ বার সরকারি চাকরির চেষ্টা করেও সফল হতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও।’ কানপুর পুলিশ আনন্দের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

নিহত আনন্দের বাবা রাজকুমার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারী। তাদের মূল বাড়ি বিহারের বক্সার এলাকায়। তিনি জানান, আনন্দ ২০২৪ সালে পিএসআইটি নামের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। পুরো উত্তর প্রদেশ রাজ্যে তিনি তৃতীয় হয়েছিলেন। গত বছরের ১৩ আগস্ট কলেজের সমাবর্তন অনুষ্ঠানে উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেলের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছিলেন আনন্দ।

পারিবারিক সূত্র জানায়, স্নাতক শেষ করার পর আনন্দ ভারতের পাওয়ার গ্রিডে শিক্ষানবিশি বা ইন্টার্নশিপ করেছিলেন। এরপর থেকেই তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। আনন্দের বাবা বলেন, ‘ও রেল, এসএসসি, ব্যাংক ও শিক্ষা দপ্তরের একের পর এক নিয়োগ পরীক্ষায় বসেছিল। কিন্তু কোথাও চাকরি মেলেনি। এই কারণে গত কয়েক মাস ধরে ও প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিল।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
আরও পড়ুন
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন