ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত

সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।

দৈত্যাকার একটি হাঁড়িতে একবারে রান্না করা হয়েছে ১ হাজার ৮০৭ গ্যালন বেকড বিনস। পরিমাণের হিসাবে যা প্রায় ১৫ হাজার ক্যানের সমান। আর এই রান্নার মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন নাম লিখিয়েছে কেলকিট।

গত ২২ আগস্ট এ রেকর্ড গড়ার আয়োজন করা হয়। কেলকিট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুমুশানে গভর্নরশিপ ও কেলকিট পৌরসভার যৌথ উদ্যোগে বিশাল হাঁড়িতে রান্না করা হয় স্থানীয় বিশেষ পদ ‘কেলকিট শেকের ফাসুলিয়েসি’। শিমের বীজ দিয়ে তৈরি এই খাবারটি অঞ্চলটির ঐতিহ্যবাহী একটি পদ।

তবে নতুন রেকর্ড গড়া সহজ ছিল না। এর আগে উত্তর মেসিডোনিয়ার বাসিন্দারা সারসিয়েভো গ্রামের মানুষের জন্য প্রায় ১ হাজার ৪৭৯ গ্যালন বেকড বিনস রান্না করে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল কেলকিট।

স্থানীয়ভাবে উৎপাদিত বিশেষ ধরনের এই বিন কিছুটা বাঁকানো আকৃতির এবং এতে হালকা বেগুনি দাগ রয়েছে। কেলকিট সমভূমিতে চাষ করা হয় এই শিম। স্থানীয় কৃষিপণ্যের প্রচার, এর অর্থনৈতিক মূল্য বাড়ানো এবং কৃষকদের সম্মান জানাতেই বিশাল এই আয়োজন করা হয়।

আয়োজকেরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানান, এই অর্জন কেলকিট, গুমুশানে ও পুরো অঞ্চলের জন্য ঐতিহাসিক। কৃষি ঐতিহ্য ও স্থানীয় পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই রেকর্ডকে দেখছেন তারা।

রেকর্ড গড়ার পেছনে কৃষক থেকে শুরু করে রন্ধনকর্মী, প্রকৌশলী, খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ, পৃষ্ঠপোষক, সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টার কথাও তুলে ধরেছেন আয়োজকেরা। তাদের ভাষায়, দলগত এই উদ্যোগই অর্জনটিকে আরও গর্বের করে তুলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
আরও পড়ুন
৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার, গড়লেন বিশ্ব রেকর্ড
তিন পাউন্ডের বেশি ওজনের রসুন উৎপাদন করে বিশ্ব রেকর্ড
দ্রুততম সময়ে মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়া পিরোজপুরের সিফাতকে ইউএনওর সংবর্ধনা
মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন পিরোজপুরের সিফাত