ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
গ্রেপ্তার হওয়া মাদক কারবারি জোয়েল লুইস। ছবি: সংগৃহীত

বারবার পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির আলমারিতে লুকিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রো-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাদক কারবারি জোয়েল লুইস।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জোয়েল লুইস। ৩৪ বছর বয়সী লুইস উত্তর-পশ্চিম লন্ডনের ওয়েম্বলিতে বসবাস করতেন। ‘ববি’ নামে একটি মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নর্থ কিলবার্ন এলাকায় তার চক্র কোকেন ও হেরোইন সরবরাহ করত।

মাদক সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন শিশুকে আটক করে তাদের মোবাইল ফোন পরীক্ষা করার পর লুইসের চক্রের সন্ধান পায় পুলিশ। পরে তদন্তের অংশ হিসেবে গত ৭ জুলাই ওয়েম্বলিতে লুইসের বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশের অভিযান টের পেয়ে গ্রেপ্তার এড়াতে একটি আলমারির ভেতর লুকিয়ে পড়েন লুইস। তবে পুলিশ দ্রুতই তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বিস্মিত লুইস পুলিশকে প্রশ্ন করেন, আপনারা আমাকে কীভাবে খুঁজে পেলেন?

তদন্তকারীরা জানান, নিজের অবস্থান গোপন রাখতে লুইস তার ডিভাইসে ভিপিএন ব্যবহার করতেন। কিন্তু যে ঠিকানায় তিনি অবস্থান করছিলেন, সেখানে একটি পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে তার একটি ডিভাইস সংযুক্ত হয়ে যায়। সেই সংযোগের সূত্র ধরেই পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

অভিযানের সময় লুইসের বাড়ি থেকে আনুমানিক ৮ হাজার ৮০০ পাউন্ড মূল্যের ‘এ’ শ্রেণির মাদক কোকেন ও হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ৮ হাজার পাউন্ড নগদ অর্থ, ছয়টি মোবাইল ফোন, একটি গুলিসহ আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড ৯ মিমি গুলি, একটি মাচেতে ও একটি ফ্লিপ নাইফ জব্দ করা হয়।

জব্দ করা মোবাইল ফোনগুলোর একটি সরাসরি ‘ববি’ মাদক সিন্ডিকেটের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। লুইসের ফোনের তথ্য বিশ্লেষণ করে প্রায় ২৫০ জন মাদকসেবীর একটি কন্টাক্ট তালিকাও পাওয়া যায়। এসব নম্বর থেকে প্রতিদিন তার ফোনে শতাধিক কল আসত বলে তদন্তে জানা গেছে।

তদন্ত কর্মকর্তা গোয়েন্দা কনস্টেবল লরেন গ্রেস্টি বলেন, নর্থ কিলবার্ন এলাকায় মাদক সরবরাহের কাজে তরুণদের ব্যবহার করতেন লুইস। এর ফলে তারা সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত।

কোকেন ও হেরোইন সরবরাহের অপরাধে হ্যারো ক্রাউন কোর্ট জোয়েল লুইসকে ১২ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি জানিয়েছেন, মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক কষ্টের মধ্যে ছিলেন তিনি।
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
মূলত, বাংলাদেশে ফিরে গেলে জীবননাশের ঝুঁকি রয়েছে— এমন মিথ্যা দাবি তুলে বেশ কয়েকজন বাংলাদেশি পুরুষের ভুয়া অ্যাসাইলাম আবেদন তৈরিতে সরাসরি সহায়তা করেছে এক প্রতারক চক্র।
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন
সীমান্তে হেরোইনসহ আটক ২
কোকেন-কাণ্ড বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন
পায়ুপথে লুকিয়ে হেরোইন নিয়ে যাচ্ছিলেন সাকিব ও মিন্টু, অতঃপর...
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন জব্দ