ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

টানা ১০ রাত ধরে ইরানে মার্কিন হামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:০১ এএম
ইরানে একটি বন্দরে মার্কিন হামলা। ছবি: সংগৃহীত

ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেহামলা চালিয়েছে বলে দাবি করেছে।

অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, সপ্তাহের শেষে তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানকে এর মূল্য দিতে হবে। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, প্রেসিডেন্টের নির্দেশ না আসা পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরানের যেকোনো লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ২০ গুণ বেশি শক্তি নিয়ে হামলা চালাবে। তার ভাষ্য, কূটনৈতিক প্রচেষ্টা চললেও বর্তমানে নিরাপত্তা ও সামরিক অভিযানই অগ্রাধিকার।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির 'অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ' দিয়ে চলাচলের সময় বিস্ফোরণের পর দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের আগুন লেগেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, উদ্ধারকারী দল জাহাজ দুটির নাবিকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে।

একই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 'ভুয়া তথ্য' বিশ্বাস না করার আহ্বান জানিয়ে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং এ পথ দিয়ে এক ফোঁটা তেল, গ্যাস বা রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।

আইআরজিসি আরও দাবি করেছে, বাহরাইনের মুহাররাক এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার এবং আল-রিফা এলাকায় একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে।

পাশাপাশি কুয়েতে চালানো পৃথক হামলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার রাডার, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট গ্রহণ ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে তারা। এছাড়া, আলি আল সালেম বিমানঘাঁটির একটি এমকিউ-৯ ড্রোন হ্যাঙ্গারে হামলা চালিয়ে কয়েকটি ড্রোন ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে আইআরজিসির দাবি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ব্যবসার কাজে আসা আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সরকারি কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি SNAP এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি Medicaid-এর নিয়মে বড় পরিবর্তন আসছে।
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী অঞ্চলের পাইপলাইনটিতে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
কোনো শুটিং স্পটে যাওয়া লাগবে না, রোদে পুড়ে গায়ের রং তামাটে করা লাগবে না, পরিচালকের বকা খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনার চেহারা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো চরিত্র করবে অভিনয়। আর তাতেই আপনি পেয়ে যাবেন মোটা অঙ্কের অর্থ। নিজেদের চেহারা বা মুখাবয়বের লাইসেন্স দিয়ে এই নতুন আয়ের পথ তৈরি করেছেন চীনের সাধারণ মানুষ।  শনিবার (১৯ সেপ্টেম্বর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, চীনে সাধারণ মানুষ এখন আক্ষরিক অর্থেই ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারা ‘ভাড়া’ দিচ্ছেন। সেই মুখাবয়ব ব্যবহার করে তৈরি হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী, যাদের বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে কাজে লাগানো হচ্ছে। জানা গেছে, ছবি বা ভিডিও ব্যবহারের ধরণ অনুযায়ী এর মূল্য ৫০ ইউয়ান (প্রায় ৭ ডলার) থেকে শুরু করে ১ লাখ ইউয়ান বা প্রায় ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ ৪৬ হাজার টাকা) পর্যন্ত হতে পারে। এই নতুন ব্যবসায়িক মডেলের মাধ্যমে মানুষ ক্যামেরার সামনে সরাসরি উপস্থিত না হয়েও নিজেদের চেহারা বা অবয়ব ‘ভাড়া’ দিতে পারছেন। বিষয়টি জানার পর হুয়াং নামের ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা ভাবলেন, তিনিও চেহারা ভাড়া দিয়ে বাড়তি কিছু অর্থ আয় করবেন। যে–ই ভাবা সে–ই কাজ। অনলাইনে নিজের চেহারার স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দিতেই মাত্র তিন দিনে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়ে গেল। কোনো খাটুনি ছাড়াই পকেটে চলে এল প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান বা প্রায় ৩৭০ মার্কিন ডলার। চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নিজেদের চেহারা ভাড়া দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। কার চেহারা কী ধরনের কাজে ব্যবহার করা হবে এবং চুক্তির শর্ত কী, তার ওপর নির্ভর করছে পারিশ্রমিকের পরিমাণ। চীনে এখন এআই দিয়ে বানানো স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজার দ্রুত বড় হচ্ছে। সেখানে প্রতিটি দৃশ্যের জন্য চড়া পারিশ্রমিকে অভিনেতা নেওয়ার চেয়ে এআইয়ের মাধ্যমে ডিজিটাল চরিত্র তৈরি করা অনেক সাশ্রয়ী।  এআই প্রযুক্তির সাহায্যে স্টুডিওতে না গিয়েই ওই চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপ মুহূর্তেই বদলে ফেলা যায়। আরটিভি/এসআর
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
আরও পড়ুন
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা