ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শরিয়াহ আইন নিয়ে কড়া বার্তায় বিতর্কের মুখে ইব্রাহিম ট্রাওরে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
আফ্রিকার বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ও সামরিক কর্মকর্তা ইব্রাহিম ট্রাওরে । ছবি: সংগৃহীত

আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত রাষ্ট্র বুরকিনা ফাসোতে কখনোই শরিয়াহ আইন বা মুসলিম আইন চালু করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও সামরিক কর্মকর্তা ইব্রাহিম ট্রাওরে। একই সঙ্গে সৌদি আরবে শরিয়াহ আইন নিয়ে পড়াশোনা করা বুরকিনাবের নাগরিকদের দেশটিতে ফিরে না আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

নাইজেরিয়ার সংবাদমাধ্যম দ্য ডেইলি পোস্ট নাইজেরিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২০ জুলাই) দেশব্যাপী সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাওরে এ মন্তব্য করেন।

আরও পড়ুন

তিনি বলেন, তিনি নিজে মুসলিম হলেও বুরকিনা ফাসোতে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে দেশে শরিয়াহ আইন চালুর কোনো সুযোগ নেই।

ট্রাওরে বলেন, আমি একজন মুসলিম। কিন্তু বুরকিনা ফাসোর প্রত্যেক মানুষের নিজের ধর্ম পালনের অধিকার রয়েছে। এই দেশে কখনোই শরিয়াহ আইন চালু হবে না।

সৌদি আরবে শরিয়াহ আইন নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা বুরকিনা ফাসোতে ফিরে এসো না। দেশের উন্নয়নে কাজে লাগবে এমন প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের পরিবর্তে তোমরা শরিয়াহ আইন পড়ার সিদ্ধান্ত নিয়েছ। তাই যেখানে আছ, সেখানেই থাকো। তোমাদের দেশে ফিরতে দেওয়া হবে না।

প্রেসিডেন্ট ট্রাওরে আরও বলেন, দেশের উন্নয়নের জন্য প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষা প্রয়োজন। সে কারণেই শিক্ষার্থীদের এমন বিষয়ে পড়াশোনায় গুরুত্ব দেওয়া উচিত, যা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।

সূত্র: ডেইলি পোস্ট নাইজেরিয়া


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
নাইজেরিয়ায় জঙ্গলে একসঙ্গে মিলল ২৮ জনের কঙ্কাল
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭