ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
কলকাতায় বামপন্থী আটটি ছাত্র ও যুব সংগঠনের ডাকে মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া আন্দোলন এবার আছড়ে পড়েছে কলকাতায়। দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও ‘দমন-পীড়নে’র অভিযোগের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানীতে ‘মহামিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বামপন্থী আটটি ছাত্র ও যুব সংগঠনের ডাকে এই মিছিল অনুষ্ঠিত হয়। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়।

প্রতিবাদে অংশ নেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএ। তাদের সঙ্গে এই মিছিলে যোগ দেন দিল্লির আন্দোলনকারী তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সদস্যরাও। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বহু অভিভাবককেও মিছিলে পা মেলাতে দেখা যায়।

আরও পড়ুন

সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে একটু একটু করে জমায়েত হতে থাকেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে সেখান থেকে বিকেলে হাজারো মানুষের একটি বিশাল মিছিল ধর্মতলার দিকে রওনা দেয়। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করে তার দ্রুত পদত্যাগ দাবি করা হয়।

প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শিয়ালদহ ও ধর্মতলাসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
করাচিতে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধ-এর রাজধানী করাচিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
করাচিতে ১৪৪ ধারা জারি
আরও পড়ুন
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা