ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

করাচিতে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধ-এর রাজধানী করাচিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি’ এড়াতে শহরটিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে এটি।

সোমবার (১২ অক্টোবর) সংবাদমাধম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা এক বিজ্ঞপ্তির বরাতে এ সিদ্ধান্তের কথা জানায় সংবাদমাধম দ্য ডন।

বিজ্ঞপ্তিতে বলা হয়— প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ও র‍্যালি করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এসবের ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং ‘নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ’ তৈরি হচ্ছে। এই ধরনের সড়ক অবরোধ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে, জরুরি সেবাসমূহের যানবাহন চলাচল বাধাগ্রস্ত করছে এবং হাসপাতালে যাতায়াতের পথ সীমিত করছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে করাচি ডিভিশনে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান, র‍্যালি এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের জমায়েত, র‍্যালি, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং সমাবেশ আয়োজন, সংঘটিত বা তাতে সহায়তা করা হলে তাতে নানাবিধ সংকট তৈরি হতে পারে। তাই যেকোনও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে, জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে, জননিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ ও জরুরি সেবাসমূহের বাধাহীন চলাচল সহজ করতে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা ‘প্রয়োজনীয়’ বলে বিবেচিত হয়েছে।

এই পরিস্থিতিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত যেকোনো স্থানে ৫ জনের বেশি লোকের জনসমাগমের পাশাপাশি কোনো প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, সমাবেশ, মিছিল বা অন্যান্য জনসমাবেশ আয়োজন, পরিচালনা, আহ্বান এতে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তাও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান ‘যেকোনো পর্যায় পর্যন্ত’ যেতে প্রস্তুত বলে ইতোমধ্যেই জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের শক্ত অবস্থান চায় পাকিস্তানের জামায়াতে ইসলামী। এছাড়াও দলটি বাংলাদেশসহ আরও মুসলিম দেশগুলোকে যুক্ত করার দাবি জানিয়েছে। জামায়াত বলেছে, ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জোটে ইরানসহ অন্যান্য মুসলিম দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা উচিত। সম্প্রতি করাচীতে অনুষ্ঠিত এক বিশাল গাজা মার্চে যোগ দিয়ে জামায়াতের আমির হাফিজ নাঈম মুসলিম বিশ্বের আরও বড় ঐক্য গড়ার ওপর জোর দেন। তিনি বলেন, এই প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরাইলের হামলা চিরতরে বন্ধ করা। গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাফিজ নাঈম আরও বলেন, শুধু ফিলিস্তিন বা গাজাই নয়, কাশ্মীরের মজলুম মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদকে মুক্ত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহকে এক হতে হবে। শিয়া-সুন্নী কিংবা ভৌগোলিক দূরত্ব ভুলে একসঙ্গে লড়ার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, জনগণের ভালোবাসা নিয়ে তাদের দল ও সাহায্য সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে। গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও উচ্চ করের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল জানানো হবে বলে উল্লেখ করেন জামায়াত প্রধান। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন আরটিভি/ এসকেডি
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
আরও পড়ুন
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান