ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শিক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’, ভারতের পার্লামেন্টে তর্কাতর্কি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
ভারতীয় পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধী : ছবি সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে হওয়া আন্দোলনের পর শিক্ষাব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এর অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিতে থাকা এক সদস্যকে নিয়ে দেশটির পার্লামেন্টে তর্কাতর্কি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভারতীয় পার্লামেন্টে পাবলিক পরীক্ষা সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা হয়। সেখানে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে গঠন করা কমিটি নিয়ে কথা বলেন বিরোধী দলের অন্যতম নেতা প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি বলেন, শিক্ষার সংস্কারের জন্য আগেও রাধাকৃষ্ণ নামে একটি কমিটি করা হয়। তবে এটির দেওয়া সুপারিশের একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। নতুন কমিটি যে গঠন করা হয়েছে সেটিও কাজে দেবে না। কারণ এ কমিটিতে উপযুক্ত ব্যক্তিরা নেই।

আরও পড়ুন

যদিও প্রিয়াঙ্কা সরাসরি কারও নাম বলেননি। তবে গোমূত্র বিশেষজ্ঞ হিসেবে তিনি প্রফেসর ভি কামাকোতিকে বুঝিয়েছেন। প্রফেসর কামাকোতি আইআইটি মাদ্রাজের পরিচালক। নবগঠিত ছয় সদস্যের কমিটিতে তিনি আছেন।

প্রিয়াঙ্কা বলেন, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে, প্রধানমন্ত্রীর হয়ত (শিক্ষা সংস্কার কমিটির) উপদেষ্টা পরিবর্তন করা উচিত। নতুন কমিটি কাজে দেবে না, এটির সভাপতি যিনিই হোক না কেন।

তিনি আরও বলেন, এর আগে রাধাকৃষ্ণ কমিটিও শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য গঠন করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এই কমিটির একটি সুপারিশও বাস্তবায়ন করা হয়নি। আর নতুন কমিটিতে আছেন একজন সাবেক আইবি প্রধান, যিনি একটি আইটি কোম্পানির মালিক। এছাড়া কমিটিতে একজন গোমূত্র বিশেষজ্ঞও আছেন।

তার এ বক্তব্যের পর বিজেপি এমপি অনুরাগ ঠাকুরসহ অন্যান্যরা প্রতিবাদ জানান। তারা হট্টগোল ও বিরোধী এমপিদের সঙ্গে তর্কাতর্কি করেন।

এদিকে ২০২৫ সালে প্রফেসর কামাকোতি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বলেছিলেন, গোমূত্র মানবদেহের জন্য উপকারী। এটির ওষুধি ক্ষমতা আছে।

তিনি দাবি করেন, বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করে এর পক্ষে গবেষণাপত্রও প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
পাকিস্তানি জাহাজটি অত্যন্ত দ্রুতগতিতে এবং অপেশাদার ও অনিরাপদ কৌশলে ভারতের যুদ্ধজাহাজের দিকে এগিয়ে যায়, যার ফলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। 
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। 
সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
আরও পড়ুন
ভারতে গোমূত্র কিনছে সরকার, লিটারপ্রতি দাম ২০ রুপি
এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট 
ভারতের এক মন্দিরে ঢুকতে হলে ‘গোমূত্র’ পান করা বাধ্যতামূলক!
ভারতে গোমূত্র দিয়ে ক্যানসার নিরাময়ের চিন্তা, গবেষণার আগেই গায়েব কোটি কোটি টাকা