
যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তার এই উপহারের মোট মূল্য প্রায় ১৮০০ কোটি ডলার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মাস্ক জানান, একটি শেয়ার দেবে স্পেসএক্স এবং অন্যটি তিনি ব্যক্তিগতভাবে দেবেন। কোম্পানির শেয়ার আগামী মাসে হস্তান্তর করা হবে। তবে তার ব্যক্তিগত শেয়ার আগামী বছরের জুনে শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে দেওয়া হবে।
স্পেসএক্স জানিয়েছে, বর্তমানে সক্রিয় ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ থাকা প্রতিটি শিশুকে নতুন করে একটি শেয়ার দেওয়া হবে। মাস্ক ব্যক্তিগতভাবে কোম্পানির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার দেবেন। যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সীদের জন্য চালু এ কর্মসূচির লক্ষ্য ছোটবেলা থেকেই তাদের শেয়ারবাজারে অংশীদার করা ও ভবিষ্যতের জন্য সম্পদ গড়ে তোলা।
এর আগে গত মাসে প্রতিটি শিশুকে একটি করে স্পেসএক্স শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাস্ক। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও জনকল্যাণে নতুন তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি নিজেদের ৫ শতাংশ শেয়ার ওই তহবিলে দেবে, যার বর্তমান মূল্য প্রায় ৫৪০০ কোটি ডলার।
আরটিভি/জেএমএ


