ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সীমান্ত ভেঙে স্পেনে হাজার হাজার অভিবাসীর প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
সীমান্ত দিয়ে স্পেনে অভিবাসীর প্রবেশ : ছবি আরটিভি

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে বিপুলসংখ্যক মানুষ সমুদ্রপথে সাঁতরে, সীমান্তের পাথরের বাঁধ ঘুরে এবং সীমান্তের বেড়া অতিক্রম করে সেউতায় ঢুকে পড়েন।

এই জনস্রোত সামাল দিতে স্পেন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও সামরিক সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় স্প্যানিশ টেলিভিশনের হিসাবে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন। তবে এ সংখ্যা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সেউতার সীমান্তে বিপুলসংখ্যক মানুষ ঢুকে পড়ায় স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়।

আরও পড়ুন

সেউতার কর্মকর্তারা জানান, অনেক অভিবাসী সমুদ্রপথে প্রবেশের চেষ্টা করেন। কেউ ভাসমান সামগ্রী ব্যবহার করে সাঁতরে উপকূলে পৌঁছান, আবার কেউ তারাহাল এলাকার সীমান্তের পাথুরে বাঁধ ও বেড়া অতিক্রম করে স্পেনের ভূখণ্ডে ঢোকেন।

সমুদ্রে থাকা অভিবাসীদের উদ্ধারে স্পেনের সিভিল গার্ড, মেরিটাইম রেসকিউ সার্ভিস ও রেড ক্রসের সদস্যরা নৌকা নিয়ে কাজ করেন। কয়েক দিনের মধ্যে সমুদ্রপথে দেড় হাজারের বেশি অভিবাসী সেউতায় পৌঁছেছেন বলে এর আগে সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান হেসুস ভিভাস জানিয়েছিলেন।

বিপুলসংখ্যক মানুষ প্রবেশ করায় সেউতার অভিবাসী গ্রহণকেন্দ্রগুলো ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত চাপে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতিকে সংকটজনক বলে বর্ণনা করেছে এবং অতিরিক্ত জনবল ও সহায়তার জন্য স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে।

আরও পড়ুন

সমুদ্রপথে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেউতার আঞ্চলিক সরকারের প্রধান ভিভাস জানিয়েছেন, গত এক বছরে এই পথে সমুদ্রে প্রায় ৬০টি মরদেহ দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেনের সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানোর পাশাপাশি সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সেউতা সফরের কথাও জানানো হয়েছে।

সেউতা আফ্রিকার ভূখণ্ডে অবস্থিত স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর এবং ইউরোপীয় ইউনিয়নের আফ্রিকার সঙ্গে একমাত্র দুটি স্থলসীমান্তের একটি। এর আগে ২০২১ সালেও মরক্কো থেকে বিপুলসংখ্যক অভিবাসী সেউতায় প্রবেশ করেছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও আটজন পুরুষ। আগুন থেকে বাঁচতে কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন।
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে গান বা অডিও বাজানো, সিটে পা তুলে বসাসহ বিভিন্ন আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ হাজার টাকা। বাসে খাবার ও পানীয় গ্রহণ এবং ময়লা ফেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে জরিমানা।
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
আরও পড়ুন
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা শিশুর পরিচয় মিলেছে