ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম
কাল্পনিক ছবি

সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে গান বা অডিও বাজানো, সিটে পা তুলে বসাসহ বিভিন্ন আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ হাজার টাকা। বাসে খাবার ও পানীয় গ্রহণ এবং ময়লা ফেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে জরিমানা।

সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন এসব বিধিমালার কথা জানিয়েছে সিঙ্গাপুরের ভূমি পরিবহন কর্তৃপক্ষ (এলটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস টার্মিনালে অন্য যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা, নিরাপত্তা ঝুঁকি তৈরি করা কিংবা বাস ও টার্মিনাল নোংরা করার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এলটিএ জানিয়েছে, নতুন নিয়মগুলোর লক্ষ্য হলো গণপরিবহনে আরও নিরাপদ, পরিচ্ছন্ন, বিবেচনাশীল ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা।

এর আগে বাস চালকরা নিয়ম ভঙ্গকারী যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলতে পারতেন। তবে নতুন নিয়মে টিকিট পরিদর্শকসহ অনুমোদিত বাসকর্মীরা সরাসরি জরিমানা ও নোটিশ জারি করতে পারবেন।

তবে বাস চালকদের জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়নি। কারণ, বাস চালানোর সময় তাদের নিরাপত্তার দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। কোনো যাত্রী অসদাচরণ বন্ধ না করলে চালক তাকে বাস থেকে নেমে যেতে বলতে পারবেন। প্রয়োজন হলে পুলিশের সহায়তাও নেওয়া যাবে।

যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে এলটিএ বলেছে, গণপরিবহন একটি যৌথ সামাজিক স্থান। তাই পরিচ্ছন্ন, মার্জিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক যাত্রীরই দায়িত্ব রয়েছে।


সূত্র: বিবিসি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
আরও পড়ুন
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন আরও এক কার্গো