ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত ওই এলাকা ত্যাগ করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে একযোগে এই বিশেষ সতর্কবার্তা জারি করেছে। উত্তপ্ত পরিস্থিতিতে যে কোনো সময় সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

তেহরানের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হলে ইরানকে ‘কঠোর আঘাত’ হানার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের দাবি, তেহরানের ওপর থেকে তিনি আস্থা হারিয়েছেন, কারণ ইরান চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করছে না।

এই হুমকির পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স তাদের সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের বিমান চলাচল বন্ধ ও ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো জরুরি প্রয়োজন ছাড়া নতুন করে মধ্যপ্রাচ্য সফর না করারও সুপারিশ করা হয়েছে।

ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের নিয়মিত ফ্লাইট স্থগিত করেছে। এই অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের সম্ভাব্য বিকল্প উপায়ে মধ্যপ্রাচ্য ছাড়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে।

এ ছাড়া অঞ্চলটির নির্দিষ্ট কয়েকটি দেশে বাড়তি নির্দেশিকা দেওয়া হয়েছে। যেমন—জর্ডানের মার্কিন দূতাবাস নাগরিকদের সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার সামরিক ঘাঁটিগুলোর চারপাশ এড়িয়ে চলতে বলেছে। অন্যদিকে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস ইসরায়েলে বসবাসরত নাগরিকদের দ্রুত নিকটতম আশ্রয়কেন্দ্রের অবস্থান চিহ্নিত করে রাখার পরামর্শ দিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি