ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা পেতে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) নেওয়ার নিয়মটি স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

অনলাইনে প্রকাশিত মার্কিন অফিশিয়াল রেকর্ড ‘ফেডারেল রেজিস্টার’-এর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৩ আগস্ট থেকে নতুন এই নিয়মটি চূড়ান্তভাবে কার্যকর হতে যাচ্ছে। এটি মূলত বি-১ (ব্যবসা) এবং বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বি-১ ও বি-২ ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে শর্ত হিসেবে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে বলতে পারবেন। ২০২৫ সালে চালু হওয়া এক বছরের পরীক্ষামূলক কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানতের বিধান ছিল। তবে এবার চূড়ান্ত নীতিমালায় ৫ হাজার ডলারের সর্বনিম্ন সীমাটি বাদ দিয়ে শীর্ষ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত ৫০টি দেশের তালিকায় আফ্রিকার সিংহভাগ দেশের পাশাপাশি দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, নেপাল ও ভুটানের নাম রয়েছে।

তবে অভিবাসন অধিকারকর্মীরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এই অস্বাভাবিক অর্থ জামানত রাখার বাধ্যবাধকতা বৈধ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণকে চরমভাবে নিরুৎসাহিত করবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তারা বর্ণভিত্তিক বৈষম্য এবং বৈষম্যমূলক নীতির অভিযোগ এনেছেন।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং অবৈধ অবস্থানজনিত খরচ বাঁচাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে। তবে নীতিটি শুধু অবৈধ অভিবাসন ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে বৈধভাবে প্রবেশের পথও দুর্গম করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
আরও পড়ুন
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
আবহাওয়া নিয়ে সুখবর
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস