ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশ ছয়টি এখনো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর ‘লেভেল-৪’-এর আওতাভুক্ত। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

পোস্টে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’

এদিকে ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় ‘লেভেল-৪’ হলো সর্বোচ্চ স্তর। এ সতর্কতা জারি করা হলে সংশ্লিষ্ট দেশে ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিভিল ডিভিশনের (দেওয়ানি বিভাগ) প্রধান ব্রেট শুমেট পদত্যাগ করেছেন। 
বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, আক্রান্ত ছাড়াল ৫ হাজার
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, আক্রান্ত ছাড়াল ৫ হাজার
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিগ বেন্ড জাতীয় উদ্যান এলাকায় সীমান্ত দেয়াল নির্মাণের অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
ওজন কমানোর ওষুধে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, সতর্ক করল এফডিএ
ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধে চোখের গুরুতর সমস্যার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
ওজন কমানোর ওষুধে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, সতর্ক করল এফডিএ
নিউইয়র্কে বাড়ি কিনতে ১৫ হাজার ডলার আর্থিক সহায়তার সুযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য রয়েছে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের আর্থিক সহায়তার সুযোগ। সিটি অব বাফেলোর ডাউন পেমেন্ট অ্যান্ড ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় যোগ্য ক্রেতারা বাড়ি কেনার প্রাথমিক খরচ মেটাতে এই সুবিধা পেতে পারেন।
নিউইয়র্কে বাড়ি কিনতে ১৫ হাজার ডলার আর্থিক সহায়তার সুযোগ
আরও পড়ুন
বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, আক্রান্ত ছাড়াল ৫ হাজার
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
ওজন কমানোর ওষুধে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, সতর্ক করল এফডিএ