ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বহুতল আবাসিক ভবন থেকে পড়ে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম
নিহত চিকিৎসক ডা. হেমিকা আগরওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে পড়ে এক নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে তার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ও যাচাই করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহত চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল (৪০)। তিনি পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় নন্দগ্রাম থানার আওতাধীন রাজ নগর এক্সটেনশনের অফিসার সিটি-২ সোসাইটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ডা. আগরওয়ালকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে ডা. আগরওয়ালের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছিলেন। তার বাবা ডা. আর. চন্দ্র, যিনি গাজিয়াবাদের একজন জ্যেষ্ঠ মনোরোগ বিশেষজ্ঞ, মেয়ের চিকিৎসা-সংক্রান্ত তথ্য তদন্তকারীদের কাছে দিয়েছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক দল বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

নন্দগ্রামের সহকারী পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহমদ বলেন, ঘটনার পরপরই পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেলেও বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু