ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অন্তঃসত্ত্বা মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
প্রতীকী ছবি।

ভারতে উত্তরপ্রদেশে আগ্রার চম্বল নদীতে নিজের মেয়েকে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। জানা যায়, বিয়ের আগেই মেয়ের গর্ভধারণের খবর শোনার পর তিনি এ কাজ করেন। মূলত সামাজিক লজ্জার ভয়েই তাকে হত্যার পরিকল্পনা করেন ওই বাবা। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মেয়ের নিখোঁজ হওয়ার নাটকও সাজান ওই ব্যক্তি।

শুক্রবার (৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দিল্লিতে অবিবাহিত ১৮ বছর বয়সী মেয়ের গর্ভধারণের বিষয়টি জানার পর তাকে হত্যার অভিযোগে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লাখপত সিং দক্ষিণ দিল্লির তিগরি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, মেয়ের গর্ভধারণের খবর জানার পর সামাজিক লজ্জার ভয়ে তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন। আর তাই চিকিৎসার কথা বলে মেয়েকে উত্তরপ্রদেশের আগ্রায় নিজেদের গ্রামের বাড়িতে যেতে রাজি করান।

পুলিশের তদন্তে জানা যায়, গত ২৯ জুলাই এক আত্মীয়কে সঙ্গে নিয়ে লাখপত সিং মেয়েকে আগ্রার বাসাউনি এলাকার চম্বল নদীর তীরে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়।

জানা যায়, ঘটনার সময় তারা ছবি তোলেন এবং ভিডিওও ধারণ করেন। হত্যাকাণ্ডের পর লাখপত সিং দিল্লিতে ফিরে এসে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করেন।

এদিকে পুলিশের সন্দেহ এড়াতে ঘটনাটিকে অপহরণ বা নিখোঁজের ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন তিনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে লাখপত সিংয়ের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে।

পরে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত লাখপত সিংকে এবং তার ওই আত্মীয়কে গ্রেপ্তার করা হয়। এরই অংশ হিসেবে তাদের ঘটনাস্থল আগ্রাতেও নিয়ে যাওয়া হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, নিহত তরুণীর মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। চম্বল নদীতে এখনও তল্লাশি অভিযান চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
গাজায় কথিত শান্তি প্রতিষ্ঠার দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। 
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন ও নতুন ই-পাসপোর্টের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বার্তা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
আরও পড়ুন
ভারতে পাচারকালে জাফলং সীমান্তে নারীসহ ৭ জন আটক
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ
ব্রহ্মপুত্রে চিনের ৬০ হাজার মেগাওয়াটের মেগা ড্যাম প্রকল্প!