ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পর্তুগালে বিদেশিকে অপহরণ, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম
প্রতীকী ছবি।

পর্তুগালের রাজধানী লিসবনে এক বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে দেশটির জুডিশিয়ারি পুলিশ।

পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম ‘জরনাল দে নোতিসিয়াস’–এর প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার দুই জনের বয়স ৩৫ ও ৪৩ বছর। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, গত ২৭ জুন লিসবনের একটি সড়ক থেকে ওই বিদেশি নাগরিককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এরপর একটি বাসায় দুই দিন আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতন ও মারধর চালানো হয়। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দিয়ে স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন অপহরণকারীরা।

আরও পড়ুন

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবিকৃত অর্থ পরিশোধের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং পরবর্তীতে লিসবনের জুডিশিয়ারি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে জুডিশিয়ারি পুলিশের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্ত শুরু করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে।

লিসবনের পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক বিচারিক শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
আরও পড়ুন
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
৩৭০০ বছর ধরে পর্তুগালে টিকে আছে শত শত জলপাই গাছ
পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা
এবার অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো