ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে।

সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার আশু হুমকি তৈরি হলে দেশটির আগাম সতর্কীকরণ ব্যবস্থা ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সংকেত পাঠানো হয়।

সৌদি সিভিল ডিফেন্সের বিবৃতিতে জানানো হয়, সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মক্কা নগরীতে জরুরি বার্তা পাঠানো হয়। একই সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় কৌশলগত এলাকা ইয়ানবু গভর্নরেটসহ তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও পৃথক সতর্কতা জারি করা হয়েছিল। তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিটের মধ্যেই তা তুলে নেওয়া হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে সাধারণত এই সতর্কসংকেত সক্রিয় হয়ে ওঠে। গত সপ্তাহে রিয়াদ অভিযোগ করে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল হুতিরা, যা আকাশপথেই ভূপাতিত করা হয়। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।

২০১৫ সাল থেকে ইয়েমেন সরকারের পক্ষে লড়ে আসা সৌদি জোটের বিরুদ্ধে সম্প্রতি হুতিরা হামলা জোরদার করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কিছুদিন আগেই সৌদির রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায় হুতিরা। পাশাপাশি তারা সৌদির তেল রপ্তানির প্রধান পথ বাব আল-মানদেব প্রণালির উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।

জুলাইয়ে সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণকে কেন্দ্র করে ২০২২ সাল স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ ও তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। এতে শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদিসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের নৌপথগুলোতে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির বুটের ভেতরে লুকিয়ে এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
আবারও সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।
আবারও সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি, ঘটনা কী
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এ আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। রোববার (১ নভেম্বর) এক সতর্কবার্তায় এনসিএম জানায়, ঘন কুয়াশার কারণে পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে দুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের অন্যান্য অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার ক্ষেত্রে রেড অ্যালাটের মানে হল গুরুতর আবহাওয়াজনিত বিপদের সতর্কতা, আর অরেঞ্জ অ্যালার্ট মানে সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম সতর্কতা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নর্দান বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল এবং নর্দার্ন বর্ডারস অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রঝড় হতে পারে। একইসঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আকস্মিক বন্যা হতে পারে। এসব অঞ্চলের পাশাপাশি রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলো ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বায়ু ঝড় বয়ে যেতে পারে বলে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে। আরটিভি/এসআর
সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি, ঘটনা কী
আরও পড়ুন
মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
হুতিদের ঠেকাতে সৌদি আরবকে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের