ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম
একজনকে উদ্ধারের দৃশ্য। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে অন্তত ১৪ জন সন্দেহভাজন অবৈধ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, রুস্টেনবার্গ শহরের কাছে নকানেং অনানুষ্ঠানিক বসতির একটি পরিত্যক্ত খনিতে ওই ব্যক্তিরা অবৈধভাবে খননকাজ চালাচ্ছিলেন। এলাকাটি জোহানেসবার্গ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে।

তবে খনিতে কীভাবে শ্রমিকদের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন কিংবা কেউ এখনো ভেতরে আটকা রয়েছেন কিনা, এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম বড় সোনা ও মূল্যবান খনিজ উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকায় অবৈধ খনন দীর্ঘদিনের বড় সমস্যা । কর্মসংস্থানের অভাবে অনেক মানুষ পরিত্যক্ত খনিতে প্রবেশ করে অবশিষ্ট মূল্যবান ধাতু সংগ্রহের চেষ্টা করেন।

দেশটিতে পরিত্যক্ত খনির শ্যাফটে প্রবেশ আইনত নিষিদ্ধ হলেও বিপুলসংখ্যক অবৈধ খনি শ্রমিক ঝুঁকি নিয়ে এসব স্থানে প্রবেশ করেন। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পরিত্যক্ত খনিতে শ্রমিক আটকা পড়া, আহত হওয়া ও মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে।

আরও পড়ুন

দেশটির পাশাপাশি দক্ষিণ আফ্রিকা অঞ্চলের অন্যান্য দেশ থেকেও বহু মানুষ এসব পরিত্যক্ত খনিতে অবৈধভাবে কাজ করতে যান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
আরও পড়ুন
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...