ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভাইয়ের সামনেই বোনের ‘সর্বনাশ’, ‘বীরত্ব দেখিয়ে’ পৈশাচিক কাণ্ড যুবকের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম
প্রতীকী ছবি

ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ বিভাগে এক ভাইয়ের সামনে তার ছোট বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এমনকি ভাইকে এই অপরাধ জোর করে দেখান ওই যুবক।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) ১১ বছর বয়সী ভাইয়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল তার ৯ বছরের বোন। সে একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। অপরদিকে তার ভাই একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

তারা স্কুল থেকে ফেরার পর তাদের ২১ বছর বয়সী এক প্রতিবেশী মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তাদের থামান এবং বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেন।

কিন্তু মোটরসাইকেলে তোলার পর তাদের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং ভাইয়ের সামনে ওই শিশুটিকে ধর্ষণ করেন।

তার ভাই যখন এতে বাধা দেওয়ার চেষ্টা করে তখন তাকে ওই যুবক আঘাত করেন। সে তখন তার বোনকে রেখে দৌঁড়ে বাড়ির দিকে যায়।

বাড়ির মানুষ খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পায়। এরপর তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

স্বাস্থ্যকর্মীরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর তার পরিবার স্থানীয় থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন

ভিন্দ থানার পুলিশ সুপার সুরাজ ভের্মা জানিয়েছেন, ধর্ষককে ধরতে একাধিক দল গঠন করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়। পুলিশ এখন পুরো ঘটনা তদন্ত করছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
‘টাকার লোভ দেখিয়ে’ শিশুকে বাড়ি নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত