ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন গরু চোরাচালানকারীদের ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য। তাদের একজন নিরাপদে তীরে ফিরলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বিএসএফ, স্থানীয় পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথ উদ্ধার অভিযান শুরু করেছেন। খবর এনডিটিভির।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে আসামের কাছাড় জেলার কাটিগড়ায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিএসএফ সদস্যের নাম কে ভেনু।

তিনি কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে কর্মরত ছিলেন। ৭৫তম ব্যাটালিয়নের অধীন হরিনগর সীমান্ত চৌকিতে (বিওপি) তার কর্মস্থল ছিল। ভারতের অন্ধ্র প্রদেশের বাসিন্দা তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার আগে সীমান্ত এলাকায় চার থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচলের বিষয়ে তথ্য পান হরিনগর সীমান্ত চৌকির কোম্পানি কমান্ডার। তাদের গরু পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল।

ওই তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিদের আটকাতে যান বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।

বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। এসময় দুজনই বরাক নদীতে ঝাঁপ দেন। তাদের পিছু নিতে দুই বিএসএফ সদস্যও নদীতে নামেন। এর কিছুক্ষণ পর হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হন। অন্যদিকে, কনস্টেবল কে ভেনু নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় এক বাসিন্দা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সন্দেহভাজন গরু পাচারকারীরা নিখোঁজ বিএসএফ সদস্যকে আক্রমণ করে থাকতে পারেন। তবে, এ ধরনের হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার পর বরাক নদীতে উদ্ধার অভিযান শুরু করে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরাও অভিযানে যোগ দেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
বাংলাদেশ সীমান্তের কাছে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ধুমধাম আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের আপ্যায়নেও কোনো কমতি রাখেনি কনের পরিবার। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ১ হাজার ২০০ অতিথিকে। কিন্তু পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী।
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
আরও পড়ুন
রাজধানীর উত্তরা থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
চালক নিখোঁজ, পরিত্যক্ত অবস্থায় মিলল অটোরিকশা