ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পুকুরে জাল ফেললেই টাটকা ইলিশ, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: সংগৃহীত

পুকুরে জাল ফেললেই উঠে আসবে টাটকা ইলিশ এতদিন যা ছিল বাঙালির কল্পনা, তা এবার বাস্তবের পথে। বদ্ধ জলাশয়ে ইলিশকে বড় করে তোলার পরীক্ষায় সাফল্য পেয়েছেন ভারতের কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা।

ব্যারাকপুরের মৎস্য গবেষণা কেন্দ্রে কয়েক বছর ধরে চলছে এই গবেষণা। রহড়া কেন্দ্রে পরীক্ষার পাশাপাশি কোলাঘাট ও কাকদ্বীপেও গবেষণার কাজ এগিয়ে চলছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ তৈরি করে বদ্ধ জলাশয়েও ইলিশকে বড় করা সম্ভব হয়েছে।

ইলিশের স্বাভাবিক খাবারের পাশাপাশি গবেষণায় ব্যবহার করা হচ্ছে বিশেষ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ও পুষ্টিকর ফিড। জলের গুণমান, অক্সিজেনের মাত্রা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞানীদের দাবি, বদ্ধ জলাশয়ে ইলিশের বৃদ্ধির হার ধীর হলেও আশাব্যঞ্জক। প্রথম বছরে একটি ইলিশের ওজন প্রায় ১৫০ গ্রাম হয়। দ্বিতীয় বছরে তা বেড়ে ৩০০ থেকে ৪০০ গ্রামে পৌঁছায়। পরীক্ষায় বিজ্ঞানীরা প্রায় এক কেজি ওজনের ইলিশও বড় করতে সক্ষম হয়েছেন। একটি ইলিশের ওজন পাওয়া গেছে ৯৯২ গ্রাম।

তবে এখনই পুকুরে বাণিজ্যিকভাবে ইলিশ চাষ শুরু করা সম্ভব বলে মনে করছেন না বিজ্ঞানীরা। ভারতের কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান শ্রীকান্ত সামন্ত জানিয়েছেন, বদ্ধ জলাশয়ে ইলিশের সম্পূর্ণ প্রজনন প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। সেই পরীক্ষাতেও সাফল্য এলে ইলিশ চাষে খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দরজা।

তবে এই চাষে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। ইলিশের শরীরে পটকা না থাকায় তার অক্সিজেনের চাহিদা বেশি। ফলে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে ইলিশ স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ। পানির মান ঠিক রাখা এবং পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য ইলিশের স্বাদ নিয়ে। নদীর ইলিশের সঙ্গে পুকুরে বেড়ে ওঠা ইলিশের স্বাদের পার্থক্য কতটা হবে, তা নিয়েও কৌতূহল রয়েছে। এ বিষয়ে বিজ্ঞানীদের প্রতিক্রিয়া অবশ্য বেশ আশাব্যঞ্জক পুকুরের ইলিশের স্বাদও ‘লা জবাব’ বলেই দাবি তাদের।

আরও পড়ুন

গবেষণায় আরও সাফল্য এলে ভবিষ্যতে রুই-কাতলা-মৃগেলের পাশাপাশি পুকুরের পানিতেও উঠে আসতে পারে ইলিশ। তখন বর্ষার ইলিশের জন্য নদীর দিকে তাকিয়ে থাকার প্রয়োজন হয়তো অনেকটাই কমে যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্তকারীরা।
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন আবেদনকারীরা।
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা।
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলার মধ্যে দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন এক তরুণী।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুদণ্ড পাওয়ার আশায় নিজের সহবন্দিকে হত্যা করেছিলেন জেমস রবার্টসন।
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
আরও পড়ুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
ইলিশের উৎপাদন বাড়তে সরকারের বড় উদ্যোগ  
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড