ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯:২০ এএম
ফাইল ছবি

আফগানিস্তানে বোমা হামলায় একটি প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাসপাতাল ও পৌরসভা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। নিহত মেয়রের নাম হাবিব-উর-রহমান মনসুর। তিনি বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদের মেয়র ছিলেন।

হাসপাতালের এক নার্স জানান, মেয়রকে বহনকারী গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে পরে নিহত হন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই নার্স এএফপিকে এ তথ্য জানান। ফায়জাবাদ পৌরসভার এক কর্মীও জানান, তাদের কর্মস্থলের কাছে পেতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন।

ফায়জাবাদ পৌরসভার এক কর্মীও জানান, তাদের কর্মস্থলের কাছে পেতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন।

আরও পড়ুন

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

মেয়র মনসুর হত্যার মাত্র তিন সপ্তাহ আগে একই প্রদেশে আরেক সরকারি কর্মকর্তা গুলিতে নিহত হন। বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি ফায়জাদাদে যাওয়ার পথে গুলিতে নিহত হন।

আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ-খোরাসান ওই হামলার দায় স্বীকার করেছিলো।

দুর্গম বাদাখশান তালেবান শাসনামলে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আহরণের কেন্দ্র হয়ে উঠেছে। পাঁচ বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর প্রদেশটিতে খনন কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

তবে নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত মে মাসে আফিমের পপি ক্ষেত ধ্বংস করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন এক কিশোরসহ।

তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও ২০২১ সালে তারা ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন হামলা হয়ে আসছে।

এর মধ্যে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে দায়েশ-খোরাসান। গত জানুয়ারিতে রাজধানী কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হন। ওই হামলার দায়ও গোষ্ঠীটি স্বীকার করেছিলো।

এ ছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হন। ওই হামলার দায়ও স্বীকার করেছিলো দায়েশ-খোরাসান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন