ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম
২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দাবি করা হচ্ছে, জাপানের এক যুবক কুকুরের মতো দেখতে ও জীবনযাপন করতে প্রায় ২২০ কোটি টাকা খরচ করেছেন। এমনকি অস্ত্রোপচারের মাধ্যমে তিনি নিজেকে কুকুরে রূপান্তরিত করেছেন বলেও প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল দাবিটির সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই।

ভাইরাল পোস্টে ওই ব্যক্তির নাম ‘জাসো’ এবং বয়স ২৬ বছর বলে দাবি করা হয়েছে। বলা হচ্ছে, কুকুরের মতো দেখতে হওয়ার জন্য তিনি একাধিক অস্ত্রোপচার করিয়েছেন এবং পরবর্তী সময়ে কুকুরের মতো আচরণ ও জীবনযাপন শুরু করেছেন। বিপুল অর্থ খরচের এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সরকারি বা চিকিৎসা-সংক্রান্ত সূত্রের তথ্য পাওয়া যায়নি। বরং ভাইরাল ভিডিওটির সঙ্গে ছড়িয়ে পড়া তথ্যের সঙ্গে জাপানের একটি পুরনো ঘটনার মিল পাওয়া যায়।

image?url=https%3A%2F%2Fcdn.hellobd.news%2F17085%2F7efe47ee-5da0-445b-8f71-106f43e8_2026-08-10

জানা গেছে, ওই ব্যক্তি কোনো অস্ত্রোপচারের মাধ্যমে কুকুরে পরিণত হননি। তিনি জাপানের বিশেষ প্রভাব ও বিনোদন সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘জেপেট’-এর তৈরি একটি অত্যন্ত বাস্তবসম্মত কুকুরের পোশাক ব্যবহার করেছেন। পোশাকটি বর্ডার কোলি জাতের কুকুরের আদলে বিশেষভাবে তৈরি করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, পোশাকটি তৈরি করতে প্রায় ২০ লাখ জাপানি ইয়েন খরচ হয়েছিল, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১১ থেকে ১৪ লাখ টাকার সমপরিমাণ। বিশেষভাবে তৈরি এই পোশাকটি সম্পূর্ণ করতে প্রায় ৪০ দিন সময় লেগেছিল বলেও জানা যায়।

image

অর্থাৎ, ২২০ কোটি টাকা খরচ করে কোনো মানুষ কুকুরে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেনি। ভাইরাল ভিডিওতে বাস্তবসম্মত কুকুরের পোশাক পরা একজন মানুষকেই দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে ধারণা পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ শুরু থেকেই দাবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে এত অর্থ খরচের বিষয়টির সমালোচনা করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে অস্ত্রোপচারের মাধ্যমে জৈবিকভাবে কুকুরে রূপান্তর করার দাবিটির কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই।

আরও পড়ুন

ফলে ২২০ কোটি টাকা খরচ করে জাপানের এক যুবক ‘মানুষ থেকে কুকুর’ হয়ে গেছেন ভাইরাল এই দাবিকে বিভ্রান্তিকর বলেই প্রতীয়মান হচ্ছে। বাস্তবে এটি একটি অত্যন্ত বাস্তবসম্মত কুকুরের পোশাককে কেন্দ্র করে তৈরি হওয়া ঘটনা, যার সঙ্গে অস্ত্রোপচারের মাধ্যমে মানুষকে কুকুরে রূপান্তরের কোনো সম্পর্ক নেই।

সূত্র: জি২৪ ঘণ্টা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
বিশ্বের তিন পরাশক্তির নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
মরণব্যাধি রক্তের ক্যানসারে (ব্লাড ক্যানসার) আক্রান্ত চীনের ১৮ বছর বয়সী শিক্ষার্থী ইয়াও ইংবেইয়ের শেষ ইচ্ছা পূরণ করলেন শিক্ষক ও সহপাঠীরা।
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
তাইওয়ান ইস্যুতে ১৯৭২ সাল থেকে জাপানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
ইউক্রেন যুদ্ধ বন্ধে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন ট্রাম্প, পুতিনকে বললেন ‘বন্ধু’ 
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেন যুদ্ধ বন্ধে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন ট্রাম্প, পুতিনকে বললেন ‘বন্ধু’ 
আরও পড়ুন
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
ভিনিসিয়ুসের জোড়া গোল, শেষের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা