
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তিন দেশের নজিরবিহীন বৈঠকের আগে ট্রাম্প শি ও পুতিনের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন। পুতিনের সঙ্গে বৈঠকের পর তাকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন ট্রাম্প। ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি উঠে এসেছে। বৈঠক শেষে পুতিন বেশ সন্তুষ্ট ছিলেন।
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশই ভূমিকা রাখতে পারে। তবে ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র ও বাণিজ্য নিয়ে তিন দেশের মধ্যে মতপার্থক্য থাকায় বৈঠক থেকে বড় কোনো চুক্তি আসার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আরটিভি/জেএমএ


