ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসায় ‘পাবলিক চার্জ বন্ড’ চালু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসায় ‘পাবলিক চার্জ বন্ড’ চালু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণ একটি অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। যারা মার্কিন ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসা পেতে চান, তাদের অবশ্যই প্রমাণ করার যোগ্যতা থাকতে হবে যে তারা জাতির জন্য বোঝা না হয়ে বরং সুবিধা এনে দেবেন।

বিদ্যমান আইন ও বিধিবিধানের ভিত্তিতে, স্টেট ডিপার্টমেন্টএমন একটি প্রক্রিয়া বাস্তবায়ন করেছে যা কনস্যুলার অফিসারদের নির্দেশ দেয় যাতে তারা নির্দিষ্ট কিছু ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীকে ইউএসসিআইএস-এর কাছে ‘পাবলিক চার্জ বন্ড’-এর জন্য আবেদনের আদেশ দিতে পারেন।

এই প্রক্রিয়াটি বর্তমানে একটি পাইলট প্রকল্পের অধীনে পরিচালনা করা হচ্ছে। ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা পর্যাপ্ত প্রমাণ পেশ করার মাধ্যমে পাবলিক চার্জজনিত আবেদন প্রত্যাখ্যান কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন—যাতে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাদের সরকারের ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন

নির্দিষ্ট কিছু ভিসা আবেদনকারীর জন্য এই ‘পাবলিক চার্জ বন্ড’-এর আবেদন করার আইনি ক্ষমতা ব্যবহার করা ডিপার্টমেন্টের আরেকটি অতিরিক্ত উপায়।

আবেদনটি অনুমোদিত হলে, আবেদনকারী যদি অন্যান্য দিক থেকে যোগ্য হন, তবে কনস্যুলার অফিসাররা আইএনএ ধারা ২১২(এ)(৪)-এর অধীনে পূর্বে প্রত্যাখ্যাত ভিসা আবার ইস্যু করতে পারেন। পাবলিক চার্জ বন্ড এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ইউএসসিআইএস-এর ওয়েবাসাইটে পাওয়া যাবে।

ক্স আমি কি এখন পাবলিক চার্জ বন্ডের জন্য আবেদন করতে পারি?
বর্তমানে আমরা কেবল নির্বাচিত কিছু আবেদনের জন্য এই প্রক্রিয়া বাস্তবায়ন করছি। যেসব আবেদনকারীর পাবলিক চার্জ বন্ড জমা দেওয়া প্রয়োজন, তাদের কনস্যুলার অফিসার কর্তৃক অবহিত করা হবে।
ক্স পাবলিক চার্জ বন্ডের পরিমাণ কত?

৮ সিএফআর ২১৩.১(বি) অনুযায়ী, একজন কনস্যুলার অফিসার বন্ডের পরিমাণ নির্ধারণ করেন। প্রতিটি মামলার সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে অফিসাররা এই অঙ্ক ঠিক করবেন।

ক্স এটি কি আমার বর্তমান বৈধ ভিসাকে প্রভাবিত করবে?
না। এটি বর্তমানে বৈধ কোনো ভিসাকে প্রভাবিত করবে না।
ক্স যে ব্যক্তি আমার পাবলিক চার্জ বন্ড জমা দিচ্ছেন, তিনি কি কখনো তার অর্থ ফেরত পাবেন?
হ্যাঁ। আরো তথ্যের জন্য ইউএসসিআইএস-এর ওয়েবসাইট দেখুন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল পুরো দেশ। আর এই আন্দোলনের সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে করা প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেন জয়সওয়াল।  তিনি বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনাবলি ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের অভিমুখে কাজ করতে চাই। বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। বিশেষ করে ঢাকার মিরপুর এলাকায় সকালে কিছু কারখানা আংশিক চালু হলে শ্রমিকরা রাস্তায় নেমে এলে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দ্বিপক্ষীয় নদী ব্যবস্থাপনার বিষয়টি উঠে এলে রণধীর জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত যেকোনও আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।  তিনি বলেন, আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম। এ ছাড়া ঢাকা ও নয়া দিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র জানান, বাংলাদেশের নেতৃত্বের কাছে ভারতের পক্ষ থেকে একটি স্থায়ী আমন্ত্রণ রয়েছে।  জয়সওয়াল বলেন, আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়ে কোনও নতুন আপডেট থাকলে তা আপনাদের জানানো হবে। আরটিভি/এসআর  
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
আরও পড়ুন
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র