ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইরানের সামরিক শক্তির পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতবিক্ষত ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা।

শুক্রবার (১৪ আগস্ট) তেল আবিবের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বরাত দিয়ে ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান দ্রুত তার সামরিক বাহিনী পুনর্গঠন করতে সক্ষম হওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বিস্মিত হয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের বিষয়ে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা।

প্রতিবেদন অনুযায়ী, ইরান জুনের শুরুতে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সংঘাত আরও তীব্র হয় জুলাইয়ের শুরুতে। এ সময় অঞ্চলটির বিভিন্ন আরব দেশেও নতুন করে হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথও নিয়ন্ত্রণে নিয়ে নেয় দেশটি।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইরান তার আক্রমণাত্মক সক্ষমতা পুনর্গঠনের জন্য নতুন ও সৃজনশীল পদ্ধতি বের করেছে। প্রতিবেদনে দেয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে প্রায় ১ হাজার ৩০০টি ক্ষেপণাস্ত্র ছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় সেই সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৫০০-তে পৌঁছেছিল।

ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যও সংবাদমাধ্যমটি যাচাই করেছে বলে দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে নতুন অস্ত্র উৎপাদন করছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নেও একই ধরনের উদ্বেগের কথা উঠে এসেছে। মে মাসে সিএনএনকে চার মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে মার্কিন গোয়েন্দাদের পূর্বাভাস দেয়া ‘সব সময়সীমা’ ছাড়িয়ে যাচ্ছে। এক মার্কিন কর্মকর্তার মতে, সে সময় গোয়েন্দা মূল্যায়নে ধারণা করা হয়েছিল, ইরান ছয় মাসের মধ্যে, অর্থাৎ নভেম্বরের মধ্যে তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি পুনর্গঠন করতে পারে।

এদিকে, মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দুই সূত্র সিএনএনকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান চীন থেকে ইরানে সরবরাহ অব্যাহত ছিল। তবে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ এই সরবরাহে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের জন্যও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সংঘাত চলাকালে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মার্কিন মজুত কমে আসছে।

সূত্রের বরাতে রয়টার্স চলতি মাসের শুরুতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের প্রায় সব এটিএসিএমএস ও প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করে ফেলেছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন, তাহলে যুক্তরাষ্ট্রকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ মানবচালিত বোমারু বিমান অভিযানের ওপর নির্ভর করতে হতে পারে।

ইসরায়েলি বাহিনী জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরান কীভাবে তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, তা তারা ‘ঘনিষ্ঠভাবে ও ধারাবাহিকভাবে’ পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির প্রকৃত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মূল্যায়ন নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তবে আইডিএফ বলেছে, পুনর্গঠনের গতি নিয়ে নির্দিষ্ট কোনো মূল্যায়ন প্রকাশ করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ এ ধরনের তথ্য প্রকাশ করলে তাদের গোয়েন্দা সূত্র ও পদ্ধতি প্রকাশ হয়ে যেতে পারে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর।
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন, কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা বাংলাদেশের আদলে ভারতে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে বলেও দাবি করেছেন তিনি।
410021
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, বন্ধ ১১টি রাইড
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, বন্ধ ১১টি রাইড
শীতের আগেই ঘর গরম রাখার হিটিং তেলের দাম বেড়েছে ৭৯ শতাংশ 
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘর গরম রাখার তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো।
শীতের আগেই ঘর গরম রাখার হিটিং তেলের দাম বেড়েছে ৭৯ শতাংশ 
আরও পড়ুন
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার