ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

তুরস্ক, পাকিস্তান ও সৌদির প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যৌথভাবে ‘মক্কা চুক্তি’ সই করেন। ছবি: সংগৃহীত

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, পারস্পরিক সহযোগিতার এই চুক্তিটি ভবিষ্যতে আরও দেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং মিসরের এতে যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

কাতারের আল জাজিরা আরবি চ্যানেলের ‘আল মুকাবালা’ (দ্য ইন্টারভিউ) অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান এরদোয়ান। সাক্ষাৎকারে তিনি মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষাপট ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যৌথভাবে ‘মক্কা চুক্তি’ সই করেন। চুক্তির শর্তানুযায়ী, তিন দেশের যেকোনো একটি সশস্ত্র হামলার শিকার হলে তা জোটের সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। বিশ্লেষকেরা এই ধারাটিকে ন্যাটোর বিখ্যাত ‘অনুচ্ছেদ ৫’-এর সমতুল্য বলে মন্তব্য করলেও পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত শত্রুভাবাপন্ন জোট নয়।

আরও পড়ুন

সাক্ষাৎকারে হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু করাকে বৈশ্বিক অর্থনীতির জন্য অগ্রাধিকার বলে অভিহিত করেন এরদোয়ান। একই সঙ্গে গাজা, লেবানন ও সিরিয়ার চলমান সংকট সামলাতে তুরস্ক প্রতিবেশী দেশগুলোর পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। গাজা ইস্যুতে হামাস তাদের অঙ্গীকার রক্ষা করলেও ইসরায়েল অব্যাহত আগ্রাসন চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের আশ্বাস মিলেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া বর্তমানে তুরস্কের প্রধান অগ্রাধিকার নয় উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, আঙ্কারাকে বাদ রাখলে দিনশেষে ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকরি করেই বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের সুযোগ, যেসব যোগ্যতা লাগবে
যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন বিদেশি নাগরিকরা।
চাকরি করেই বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের সুযোগ, যেসব যোগ্যতা লাগবে
চালক হেফাজতে, পিৎজা পৌঁছে দিল পুলিশ
ডেলিভারি দেওয়ার আগেই চালককে হেফাজতে নিয়েছিল পুলিশ।
চালক হেফাজতে, পিৎজা পৌঁছে দিল পুলিশ
নিউইয়র্ক নগর পুলিশের ট্রাফিক প্রশিক্ষণে সেরা বাংলাদেশি আল মোর্শেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগর পুলিশের ট্রাফিক প্রয়োগকারী কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে ব্যাচসেরা হয়ে নতুন অর্জনের নজির গড়েছেন বাংলাদেশি-আমেরিকান আল মোর্শেদ।
নিউইয়র্ক নগর পুলিশের ট্রাফিক প্রশিক্ষণে সেরা বাংলাদেশি আল মোর্শেদ
কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বাড়ি কেনা অনেকের কাছেই কঠিন মনে হলেও প্রথমবার বাড়ি কিনতে যাওয়া যোগ্য ক্রেতাদের জন্য রয়েছে সরকারি সহায়তার সুযোগ।
কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার
পেছনে নিতে গিয়ে বাবার গাড়ির নিচে ৬ বছরের ছেলে, অতঃপর... 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়ির সামনে গাড়ি পেছনে নেওয়ার সময় বাবার গাড়ির নিচে চাপা পড়ে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পেছনে নিতে গিয়ে বাবার গাড়ির নিচে ৬ বছরের ছেলে, অতঃপর... 
আরও পড়ুন
জামায়াতকে ইসলামাবাদ অভিমুখে 'লং মার্চ' স্থগিতের অনুরোধ শেহবাজের
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে তুমুল গোলাগুলি, ১৬ পুলিশসহ নিহত ৩১
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১