ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সৌদির সঙ্গে জোট করতে চাইছে ইউক্রেন! 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম
বাঁয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি,ডানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের সঙ্গে সামরিক ও নিরাপত্তা জোট গঠন করতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। প্রস্তাবিত এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যৌথভাবে উন্নত প্রযুক্তির ড্রোন ও বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চায় কিইভ। রিয়াদের পক্ষ থেকেও এই উদ্যোগে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। খবর আনাদোলু এজেন্সির।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে টেলিফোনে এ নিয়ে কৌশলগত আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই এই যৌথ জোটের ইঙ্গিত নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

টেলিগ্রাম পোস্টে ইউক্রেনীয় প্রেসিডেন্ট লেখেন, দ্বিপাক্ষিক ড্রোন চুক্তির বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর আলোচনা হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেলে রিয়াদ ও কিইভ উভয়ের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে দুই নেতা একমত হয়েছেন।

জেলেনস্কি আরও জানান, আকাশসীমা সুরক্ষিত রাখতে ড্রোন বিধ্বংসী নতুন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির চূড়ান্ত রূপরেখা নিয়ে কথা হয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তি হতে পারে।

এর আগে গত ২৬ মার্চ রিয়াদ সফরে গিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি প্রাথমিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছিলেন জেলেনস্কি। ওই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চলাকালে ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের মতো দেশে ড্রোন প্রতিরক্ষায় সরাসরি কাজ শুরু করেন।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে দীর্ঘ চার বছরের যুদ্ধে প্রতিনিয়ত ইরানি ড্রোনের আক্রমণের মুখে পড়তে হয়েছে ইউক্রেনকে। এই ধারাবাহিক হামলায় অভিজ্ঞতা অর্জন করে ইউক্রেনীয় সামরিক বাহিনী এখন ড্রোন প্রতিরক্ষায় বিশ্বে অগ্রগামী ভূমিকা পালন করছে। বিশেষ করে ইরানি প্রযুক্তি ধ্বংস করতে তাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বজুড়ে অনন্য হিসেবে সমাদৃত। এই যৌথ জোটের মাধ্যমে রিয়াদ তাদের আকাশসীমার সুরক্ষা আরও জোরদার করার বড় সুযোগ দেখতে পাচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা