ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নিজের শরীরেই অধ্যাপকের অভিনব গবেষণা, ১৫ বছর কমল জৈবিক বয়স! 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম
নিজের শরীরকে গবেষণার বিষয় বানিয়ে ৪৭ বছর বয়সেও প্রায় ৩২ বছরের জৈবিক বয়স পেয়েছেন অধ্যাপক ডিন হো । ছবি: সংগৃহীত

বয়স ৪৭ বছর। তবে গবেষণায় তার শরীরের জৈবিক বয়স পাওয়া গেছে প্রায় ৩২ বছর। অর্থাৎ প্রকৃত বয়সের চেয়ে প্রায় ১৫ বছর কম। নিজের শরীরকে গবেষণার বিষয় বানিয়ে এমন ফল পেয়েছেন সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধ্যাপক ডিন হো।

সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়ং লু লিন চিকিৎসা অনুষদের ডিজিটাল চিকিৎসা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডিন হো নিজেকেই একটি দীর্ঘমেয়াদি গবেষণার একমাত্র অংশগ্রহণকারী হিসেবে বেছে নেন।

গবেষণাটির নাম ডেল্টা। এর মূল লক্ষ্য ছিল বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করে শরীরের অবস্থা জানার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে, শরীর সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় তা পর্যবেক্ষণ করা।

গবেষণার অংশ হিসেবে অধ্যাপক হো নিজের জীবনযাপনে নানা পরিবর্তন আনেন। প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা উপবাস, কয়েক দফা ৪৮ ঘণ্টার উপবাস, প্রতিদিন সকালে ৯০ মিনিট শরীরচর্চা এবং নির্দিষ্ট খাদ্যাভ্যাস অনুসরণ করেন তিনি।

আরও পড়ুন

তার খাদ্যতালিকায় ছিল শাকসবজি, বীজ, জলপাইয়ের তেল, কম চর্বিযুক্ত প্রোটিনসহ ভূমধ্যসাগরীয় ধাঁচের খাবার। পানীয় হিসেবে তিনি মূলত পানি, খনিজ লবণযুক্ত পানি, দুধ-চিনি ছাড়া কালো কফি ও চা গ্রহণ করতেন।

গবেষণায় দেখা গেছে, তার শরীরের বিপাকক্রিয়ার পরিবর্তনের গতি আগের চেয়ে বেড়েছে। আগে শরীরের শক্তির উৎস হিসেবে শর্করা থেকে চর্বিতে পরিবর্তন হতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগলেও তা কমে প্রায় ১৬ ঘণ্টা ৩০ মিনিটে নেমে এসেছে।

গবেষক দলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি পদ্ধতি অধ্যাপক হোর জৈবিক বয়স প্রায় ৩২ বছর নির্ধারণ করেছে। তবে গবেষণায় বলা হয়েছে, এটি প্রচলিত বয়স নির্ধারণের মতো শুধু একটি নির্দিষ্ট সময়ের স্বাস্থ্য তথ্যের ওপর নির্ভর করেনি। বরং চাপ ও পরিবর্তনের সঙ্গে শরীর কত দ্রুত মানিয়ে নেয় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটিও বিবেচনা করা হয়েছে।

গবেষণায় তার হৃদস্পন্দনেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বিশ্রাম অবস্থায় তার হৃদস্পন্দন প্রতি মিনিটে ৬৫ থেকে কমে ৪৬-এ নেমে এসেছে।

ঘুমের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। আগে তিনি রাত ১২টার পর ঘুমাতে যেতেন এবং প্রায় পাঁচ ঘণ্টা ঘুমাতেন। পরে তার ঘুমের সময় এগিয়ে রাত ৯টার দিকে আসে এবং ঘুমের সময় বেড়ে প্রায় আট ঘণ্টা হয়। গভীর ঘুমের পরিমাণও বেড়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

অন্ত্রের জীবাণু পরিবেশেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। গবেষণার সব পরিমাপে ক্ষতিকর এক ধরনের জীবাণুর উপস্থিতি পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের আগস্টের মাঝামাঝি শুরু হওয়া গবেষণাটি এখনো চলছে। প্রায় আট মাস ধরে তিন ধরনের শরীরে পরিধানযোগ্য যন্ত্র ব্যবহার করে তার শরীরের বিভিন্ন পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে।

গবেষকরা বলছেন, সবার শরীর এক রকম নয়। বয়স, মানসিক চাপ, ঘুম, খাবার, ব্যায়াম ও অসুস্থতার কারণে প্রত্যেক মানুষের শরীর ভিন্নভাবে পরিবর্তিত হয়। তাই সবার জন্য একই ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরিবর্তে নিজের শরীরের তথ্য বুঝে জীবনযাপনে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

সূত্র: সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। বছরে দুবার সময় পরিবর্তনের প্রথা বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস হলেও সিনেটে তা আটকে থাকায় এ বছরও ডে-লাইট সেভিং টাইমের নিয়ম বহাল থাকছে।
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রের ইবি-২ গ্রিন কার্ডে সুযোগ দুই ধরনের দক্ষ পেশাজীবীর, সঙ্গে নিতে পারবেন পরিবার
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন এমন দক্ষ বিদেশি পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ অভিবাসনপথ ইবি-২ গ্রিন কার্ড। উচ্চতর ডিগ্রিধারী পেশাজীবী এবং বিজ্ঞান, শিল্পকলা বা ব্যবসায় বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা নির্দিষ্ট শর্ত পূরণ করে এ শ্রেণিতে আবেদন করতে পারেন।
যুক্তরাষ্ট্রের ইবি-২ গ্রিন কার্ডে সুযোগ দুই ধরনের দক্ষ পেশাজীবীর, সঙ্গে নিতে পারবেন পরিবার
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
নিউইয়র্ক সিটির কারা বিভাগে কর্মকর্তা হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি সরকার। কোনোরকম ফি ছাড়াই ২১ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এনআইডি করবেন যেভাবে, জেনে নিন আবেদন ও কার্ড সংগ্রহের নিয়ম
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকেরা বাংলাদেশে না গিয়েও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারেন।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এনআইডি করবেন যেভাবে, জেনে নিন আবেদন ও কার্ড সংগ্রহের নিয়ম
আরও পড়ুন
উৎপাদন বাড়লেও পুষ্টিমান হারাচ্ছে ফসল, যা বলছে গবেষকরা
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক 
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি