ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সোনার খনি ধসে শতাধিক প্রাণহানি

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৬:৪০ এএম
সোনার খনি। প্রতীকী ছবি

ক্যামেরুন সীমান্তে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেশটির নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে ঐতিহ্যবাহী ও অপ্রচলিত পদ্ধতির এই খনিটি ধসে পড়ে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাবুয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের ওই খনিতে ধসের পর উদ্ধারকারীরা বহু মরদেহ উদ্ধার করেছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটিতে বারবার ঘটা এমন দুর্ঘটনার মধ্যে সাম্প্রতিক এই ঘটনায় প্রায় ১০০ জন মারা গেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে বেশ কয়েকটি স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) ভোরের দিকে বাবুয়ার নির্বাচিত প্রতিনিধি লরেন্ট এনগন বলেন, এই মুহূর্তে আমাদের পক্ষে আনুষ্ঠানিকভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন।

ক্যামেরুন ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত চারজন ক্যামেরুনের নাগরিক ছিলেন। এতে আরও বলা হয়, উদ্ধারকাজ অব্যাহত থাকার পাশাপাশি বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য বাবুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

বাবুয়ার সরকারি কৌঁসুলি এক বিবৃতিতে বিচার বিভাগীয় তদন্ত শুরু করার কথা ঘোষণা করে জানান, খনিশ্রমিকেরা যে কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে কাজ করছিলেন, সেগুলো ধসে পড়ার কারণে এই ভূমিধস ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সরকারি নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত অবৈধ খনিগুলোতে ভূমিধসের ঘটনা প্রায়শই ঘটে থাকে।

খনিতে কর্মরত সেড্রিক এমবাঙ্গো নামে এক শ্রমিক এই ঘটনাকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, খনি পুরোপুরি ধসে পড়ে মানুষজনকে মাটিচাপা দিয়েছে।

ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর গ্রেগোয়ার এমভঙ্গো সরকারি সিআরটিভি রেডিওতে বলেন, এই ট্র্যাজেডির পরিণতি মোকাবিলায় আমরা আমাদের মধ্য আফ্রিকান সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করছি। সুত্র: এএফপির।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
যে অঞ্চলে (কফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকা) দুর্ঘটনাটি ঘটেছে, তা মিশরের রেল ইতিহাসে অত্যন্ত অভিশপ্ত একটি স্থান হিসেবে পরিচিত।
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে তাদের মাংস খাওয়ার অভিযোগে মুজুরিজি মোজেস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। কাইনেরুগাবার দাবি, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব অপরাধ সংঘটিত হয়েছে। মোজেসকে দেশের ইতিহাসের অন্যতম ভয়ংকর ধারাবাহিক খুনি ও নরমাংসভোজী আখ্যা দিয়েছেন তিনি। স্থানীয় তদন্তকারীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মোজেসের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পুরো পরিবারকে হত্যার অভিযোগ রয়েছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, একটি ঘটনায় তার কথিত সহযোগীরা পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে গর্ত করে ঢুকে ভেতরে থাকা সবাইকে কুপিয়ে হত্যা করে। অন্য কিছু ঘটনায় সম্পর্ক গড়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের ডেকে এনে হত্যার অভিযোগও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মোজেস এর আগে কয়েকবার ধরা পড়লেও পালিয়ে যান অথবা বিতর্কিত পরিস্থিতিতে মুক্তি পান। গ্রেপ্তারের পর তার বাসস্থান থেকে আলামত উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উদ্ধার করা আলামতের ধরন সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য নেই। তদন্তকারীরা ওই অঞ্চলের অমীমাংসিত নিখোঁজ ও হত্যা মামলার নথিও খতিয়ে দেখছেন। এসব ঘটনার সঙ্গে অভিযুক্তের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে সংঘটিত এসব কথিত হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত ও সংগৃহীত প্রমাণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। আরটিভি/এসআর
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার
তিউনিসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভে উত্তাল রাজধানী
তিউনিসিয়ায় পুলিশের হাতে কয়েকজনের মৃত্যুর ঘটনায় রাজধানী তিউনিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
তিউনিসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভে উত্তাল রাজধানী
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। 
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে নিহত ১৬০, বাড়ছে বেসামরিক প্রাণহানি
আফ্রিকার দেশ সুদানে ড্রোন হামলায় গত কয়েক দিনে ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে নিহত ১৬০, বাড়ছে বেসামরিক প্রাণহানি
আরও পড়ুন
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
সাগরে তলিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার বাড়িঘর
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু