ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি ও ব্যাংক থেকে মিলল ১০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা এক নারীর মৃত্যুর পর তার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্টে মিলেছে প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।

ভারতের কর্নাটকের মান্ডিয়া অঞ্চলে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন ৬৯ বছর বয়সী নূর নামে এক নারী। তার মৃত্যুর পর বাড়িতে জমিয়ে রাখা মুদ্রা ও ব্যাংক অ্যাকাউন্টের টাকা মিলিয়ে মোট ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।

মান্ডিয়ার ইস্ট থানার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লার বাসিন্দা নূর রাস্তায় ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতেন। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন।

গত ১৯ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান নূর। তার মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মিলে শেষকৃত্য সম্পন্ন করেন।

পরে নূরের বাড়িতে থাকা ব্যাগে বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যায়। দীর্ঘদিন ধরে ভিক্ষায় পাওয়া এসব মুদ্রা তিনি ব্যাগে জমিয়ে রাখতেন বলে জানা গেছে। মুদ্রাগুলো গণনার পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা অর্থের হিসাব করা হলে মোট ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপির সন্ধান মেলে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নূরের মৃত্যু স্বাভাবিক হওয়ায় এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার ইন্দোনেশিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফোনে অবৈধভাবে আড়িপাতার অভিযোগে দেশটির তিন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার ইন্দোনেশিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরে পারিবারিক ব্যয় বেড়েছে ০.৬ শতাংশ।
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে হারার পর ট্রাম্প 
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে হারার পর ট্রাম্প 
৯৪ বছর পর কানসাসে সিনেট আসন পেল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কানসাস অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন।
৯৪ বছর পর কানসাসে সিনেট আসন পেল ডেমোক্র্যাটরা
আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। আশা করি, একসঙ্গে কাজ করার কোনো পথ বের করতে পারব। নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ট্রাম্প দায়ী করেছেন নিজের নাম ব্যালটে না থাকাকে। অর্থাৎ, তিনি নিজে প্রার্থী না হওয়ায় দলের প্রার্থীরা প্রত্যাশিত ফল পাননি বলে মনে করেন তিনি। ট্রাম্প বলেন, ব্যালটে আমি ছিলাম না। যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম! নির্বাচনে নিজের সমর্থন দেওয়া পরাজিত প্রার্থীদের নিয়েও কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।  তবে সাউথ ক্যারোলাইনার প্রার্থী ডারলিন গ্রাহামের পরাজয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘দেখলাম ডারলিন হেরে গেছেন। বাহ, এটা তো অবিশ্বাস্য!’ এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি পদে ভোট হচ্ছে। বর্তমানে কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদ; দুটির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে।  যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হলো প্রতিনিধি পরিষদ। সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়, পরে তা সিনেটে পাঠানো হয়। আরটিভি/এসআর
আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
আরও পড়ুন
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫