ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ডাকযোগে ভোটে ট্রাম্পের বড় জয়, সুপ্রিম কোর্টের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১১:৪১ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের নিয়ম কঠোর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়নের অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ছয়-তিন ভোটে দেওয়া এই রায়ে নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা আপাতত কার্যকর না রাখার পথ খুলে গেছে।

মামলাটি ২৩টি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির সঙ্গে ট্রাম্প প্রশাসনের আইনি বিরোধকে কেন্দ্র করে। ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আবেদন করেছিল। আদালত বলেছে, অঙ্গরাজ্যগুলো খুব আগেভাগেই মামলা করেছে। তবে ট্রাম্পের নির্বাহী আদেশের আওতায় সরকার যেসব পদক্ষেপ নেবে, সেগুলো আইনসম্মত কি না—তা এই রায়ে নির্ধারণ করা হয়নি।

আদালতের লিখিত সিদ্ধান্তে বলা হয়েছে, নির্বাহী আদেশটি নিজে অঙ্গরাজ্যগুলোর জন্য তাৎক্ষণিক ক্ষতির কারণ হয়নি। ফলে নিম্ন আদালতের সরকারের পদক্ষেপ আটকে দেওয়ার এখতিয়ার ছিল না।

এই রায়ের ফলে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর ভোট দেওয়ার যোগ্য বাসিন্দাদের তালিকা তৈরির একটি প্রস্তাব নিয়ে এগোতে পারবে। একই সঙ্গে ডাক বিভাগের মাধ্যমে ডাকযোগে পাঠানো ভোটপত্রের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালুর পথও খুলেছে।

হোয়াইট হাউস এই রায়কে মার্কিন নির্বাচনের নিরাপত্তার জন্য বড় জয় হিসেবে দেখছে। তাদের দাবি, নতুন ব্যবস্থাগুলো ডাকযোগে পাঠানো ভোটপত্রের নিরাপত্তা বাড়াবে এবং শুধু মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করবে।

তবে সুপ্রিম কোর্টের তিন উদারপন্থী বিচারপতি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বিচারপতি সোনিয়া সোটোমেয়র লিখেছেন, এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের নীতিগুলো সাংবিধানিক কি না, সেই প্রশ্নের নিষ্পত্তি করছে না; শুধু বিষয়টির বিচার কিছুটা পিছিয়ে দিচ্ছে।

আরও পড়ুন

ট্রাম্পের নির্বাহী আদেশে কী আছে

ট্রাম্প গত মার্চে একটি নির্বাহী আদেশে ডাকযোগে ভোটের নিয়ম কঠোর করার উদ্যোগ নেন। এতে অঙ্গরাজ্যভিত্তিক নাগরিকত্বের তালিকা তৈরির জন্য কেন্দ্রীয় তথ্যভান্ডার ব্যবহারের কথা বলা হয়।

এ ছাড়া ডাক বিভাগকে ভোটারদের যোগ্যতার তালিকার সঙ্গে ডাকযোগে পাঠানো ভোটপত্রের তথ্য মিলিয়ে দেখার ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ভোটপত্রের খাম কেমন হবে, তার নকশা নিয়েও নতুন কিছু শর্ত রাখা হয়েছে।

নির্বাহী আদেশে ভোট দেওয়ার যোগ্য নন—এমন ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হলে সংশ্লিষ্ট অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও মামলা অগ্রাধিকার দেওয়ার নির্দেশও রয়েছে।

সম্প্রতি মার্কিন ডাক বিভাগ নির্বাহী আদেশের কয়েকটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য নতুন নিয়ম প্রকাশ করেছে। এর আওতায় অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তাদের ভোটপত্র পাওয়ার কথা যেসব ভোটারের, তাদের নাম ও ঠিকানাসহ নির্দিষ্ট তথ্য একটি অনলাইন ব্যবস্থায় জমা দিতে হবে।

তবে ডাক বিভাগ জানিয়েছে, ভোটার কে যোগ্য তা নির্ধারণ, ভোটার তালিকা পরিচালনা বা ভোট গণনায় তারা কোনো ভূমিকা পালন করবে না।

অঙ্গরাজ্যগুলোর আপত্তি

ট্রাম্পের নির্বাহী আদেশের পর ২৩টি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি আদালতে মামলা করে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী অঙ্গরাজ্যগুলোর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্টের এমন ক্ষমতা নেই।

একটি নিম্ন আদালতও তাদের পক্ষে রায় দিয়ে ট্রাম্প প্রশাসনের কিছু নির্দেশনা বাস্তবায়নে নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

অঙ্গরাজ্যগুলোর আইন কর্মকর্তারা সুপ্রিম কোর্টে সতর্ক করে বলেন, নতুন ব্যবস্থা দ্রুত চালু করা হলে ডাকযোগে ভোট দেওয়া লাখো ভোটারের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং অনেকে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন।

তাদের দাবি, নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ, নতুন নিয়মে প্রশিক্ষণ এবং ভোটারদের সচেতন করার কাজে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে।

সুপ্রিম কোর্টের সোমবারের সিদ্ধান্ত অঙ্গরাজ্যগুলোকে ভবিষ্যতে প্রশাসনের চূড়ান্তভাবে চালু করা নীতির বিরুদ্ধে নতুন করে মামলা করার সুযোগ বন্ধ করেনি।

মধ্যবর্তী নির্বাচন সামনে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। ইতোমধ্যে কিছু অঙ্গরাজ্যে কয়েক সপ্তাহের মধ্যেই ডাকযোগে ভোটপত্র পাঠানোর প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে ডাকযোগে ভোটের সমালোচনা করে আসছেন। তিনি দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক অযোগ্য বা অ-মার্কিন নাগরিক ভোট দিচ্ছেন। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। যুক্তরাষ্ট্রের আইনে অ-মার্কিন নাগরিকদের নির্বাচনে ভোট দেওয়া অবৈধ এবং এ ধরনের ভোট দেওয়ার ঘটনা খুবই বিরল।

মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, ট্রাম্প প্রশাসন ততই ডাকযোগে ভোট কমানো এবং ভোটার নিবন্ধনে নতুন শর্ত আরোপের উদ্যোগ জোরদার করছে। একই সময়ে নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য কেন্দ্রীয় তথ্যভান্ডার ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থার ব্যবহার নিয়েও আদালতে আইনি বাধার মুখে পড়েছে প্রশাসন।

সূত্র: সিবিএস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
সৌদির দুই বিমানবন্দরে হামলা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন আহত হয়েছেন। হামলায় বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতিও হয়েছে।
সৌদির দুই বিমানবন্দরে হামলা
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন বেলজিয়ান বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।  মঙ্গলবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯৪৪ সালে বেলজিয়ামের টিনেন শহরে জন্মগ্রহণ করেন হালজেন। বেলজিয়ামের কে ইউ লিউভেন থেকে ১৯৬৯ সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এই বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে হালজেনকে এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল দেওয়া হয়েছে। দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে নিউট্রিনো শনাক্ত করার ধারণার অন্যতম পথিকৃৎ হালজেন। তার এই চিন্তাই পরবর্তী সময়ে ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির ভিত্তি তৈরি করে।  প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বিশাল বরফস্তরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য আলোকসংবেদী সেন্সর। এসব যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের দূরবর্তী শক্তিশালী বিভিন্ন উৎস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করা হয়। ১৯৮৮ সালে দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা সামনে আনেন হালজেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে। দক্ষিণ মেরুর স্বচ্ছ ও গভীর বরফে স্থাপিত সংবেদনশীল সেন্সরের সাহায্যে সেই আলোর সংকেত শনাক্ত করা সম্ভব। গবেষণার জন্য দক্ষিণ মেরুর বরফকে উপযোগী করে তোলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। বাইরের নানা ধরনের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত এই বিশাল বরফস্তর এবং ওই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা গবেষণার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। হালজেনের ধারণা তাই পরবর্তী সময়ে অন্য গবেষকদের সমর্থন পায় এবং দক্ষিণ মেরুতে সেন্সর স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক কাজ শুরু হয়। উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে ১১৯ বার পুরস্কার দেওয়া হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে পদার্থবিজ্ঞানের পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্র্যাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়া বিজ্ঞানী আর্থার আসকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল অর্জন করেন তিনি। আরটিভি/এসআর
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
আরও পড়ুন
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ২৮৭ জনের
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত