ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের ওপর পাক সেনা কর্মকর্তার হামলা, গুলির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার সারহাদ বিশ্ববিদ্যালয়ের রাওয়াত ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লাগামছাড়া ফি বৃদ্ধি ও ক্লাসের সময়সূচি নিয়ে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন একদল শিক্ষার্থী। এ সময় সেখানে উপস্থিত হয়ে এক সেনা কর্মকর্তা শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি নিজের সরকারি পিস্তল বের করে আকাশে গুলি ছোড়েন এবং কয়েকজন শিক্ষার্থীর দিকে অস্ত্র তাক করেন বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই সেনা কর্মকর্তাকে হাতে পিস্তল নিয়ে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্ত করতে সেখানে যান স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ডা. আইনা। কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তিনি তার স্বামীকে ফোন করেন। তার স্বামী পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলে জানা গেছে।

এক শিক্ষার্থীর অভিযোগ, ইউনিফর্ম পরা ওই কর্মকর্তা ক্যাম্পাসে এসে প্রথমে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর শুরু করেন। পরে তিনি সরকারি পিস্তল বের করে আকাশে গুলি ছোড়েন। একপর্যায়ে নিরস্ত্র শিক্ষার্থীদের দিকেও অস্ত্র তাক করেন বলে অভিযোগ ওই শিক্ষার্থীর। ঘটনার সঙ্গে জড়িত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা কর্মকর্তার পিস্তল প্রদর্শন ও গুলি ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী বলে জানা গেছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য কিংবা তদন্তের ফল এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

সারহাদ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার আগেও পাকিস্তানের বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছিল। বেলুচিস্তান থেকে খাইবার পাখতুনখোয়া এবং পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মীর পর্যন্ত বিভিন্ন দাবিতে মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীদের একটি অংশের অভিযোগ, তাদের ওপর চালানো কথিত দমন-পীড়ন ও সহিংসতার পেছনে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা রয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
আরও পড়ুন
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান