ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

স্ত্রীর পরকীয়ার প্রমাণ সংগ্রহ করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই কারাগারে যেতে হলো এক ব্যক্তিকে। গোপনে স্ত্রীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করে দেওয়ানি মামলায় জয় পেলেও, অনুমতি ছাড়া সেই ভিডিও ধারণ করার অপরাধে তাকে পাঁচ মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ঘটনাটি তাইওয়ানের।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ওই ব্যক্তি ২০২১ সালে বিয়ে করেন এবং বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। তবে ছুটির দিনগুলোতে তিনি ও তার স্ত্রী নিজেদের একটি হলিডে হোমে সময় কাটাতেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে ওই বাড়িতে একটি ব্যবহৃত টুথব্রাশ খুঁজে পাওয়ার পর স্ত্রীর প্রতি তার সন্দেহ বাড়তে থাকে। পরে পার্কিং গ্যারেজের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তিনি এক অপরিচিত ব্যক্তিকে শনাক্ত করেন, যিনি এর আগে তার স্ত্রীকে গাড়িতে করে বাড়িতে নামিয়ে দিয়েছিলেন।

এর প্রায় তিন মাস পর হলিডে হোম পরিষ্কারের জন্য তিনি একটি রোবট ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসেন। ডিভাইসটি তার মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত ছিল এবং তিনি দূর থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারতেন। তবে ভ্যাকুয়ামটিতে বিল্ট-ইন অডিও ও ভিডিও ফাংশনও ছিল, যার মাধ্যমে লাইভ ভিডিও দেখা সম্ভব ছিল। স্ত্রী এ বিষয়ে জানতেন না।

একদিন ভ্যাকুয়ামের লাইভ ফিডে ওই ব্যক্তি তার স্ত্রী ও সেই অপরিচিত পুরুষকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। পরে তিনি সেই ফুটেজ রেকর্ড করে স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য অধিকার ক্ষুণ্ন করার অভিযোগে দেওয়ানি মামলায় প্রমাণ হিসেবে আদালতে জমা দেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তিনি প্রথমে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ নতুন তাইওয়ানি ডলার দাবি করেন। তবে আদালত তাদের সম্পর্ক সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে স্ত্রী ও তার কথিত প্রেমিককে যৌথভাবে ৫ লাখ নতুন তাইওয়ানি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু সেই জয় বেশিদিন স্থায়ী হয়নি।

ভিডিওটি যেভাবে সংগ্রহ করা হয়েছিল, তা নিয়ে পরে আইনি জটিলতায় পড়েন ওই স্বামী। এবার স্ত্রী বাদী এবং স্বামী আসামি। সম্মতি ছাড়া গোপনে ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন স্ত্রী।

আদালতে আত্মপক্ষ সমর্থন করে ওই ব্যক্তি দাবি করেন, যেহেতু ভিডিওটি আগের দেওয়ানি মামলায় প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছিল, তাই এটি রেকর্ড করা যৌক্তিক ছিল। তবে আদালত তার এই যুক্তি প্রত্যাখ্যান করেন।

আদালতের পর্যবেক্ষণ ছিল, বৈবাহিক সম্পর্ক বা দাম্পত্য বাধ্যবাধকতা কোনো ব্যক্তির গোপনীয়তার অধিকার খর্ব করতে পারে না। আদালত আরও বলেন, রেকর্ডিংটি ছিল ইচ্ছাকৃত এবং রোবট ভ্যাকুয়াম থেকে আলো বা ভয়েস নোটিফিকেশন বের হলেও তা প্রমাণ করে না যে ওই নারী জানতেন তাকে রেকর্ড করা হচ্ছে বা তিনি এতে সম্মতি দিয়েছিলেন।

অবশেষে, অবৈধভাবে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণের দায়ে ওই স্বামীকে পাঁচ মাসের কারাদণ্ড এবং ১ লাখ ৫০ হাজার নতুন তাইওয়ানি ডলার জরিমানা করা হয়।

আরও পড়ুন

তাইওয়ানের আইন অনুযায়ী, কারও অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কর্মকাণ্ড বা অন্তরঙ্গ মুহূর্ত গোপনে রেকর্ড করা কিংবা তা প্রকাশের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং ৩ লাখ নতুন তাইওয়ানি ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

পরকীয়ার প্রমাণ মিললেও, গোপনে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করার দায় থেকে শেষ পর্যন্ত রক্ষা পাননি ওই স্বামী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
স্বামীকে হত্যা করে স্ত্রী বললেন হৃদরোগে মৃত্যু, বেরিয়ে আসল চাঞ্চল্যকর তথ্য
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক, ঘটনা কী
স্বামীকে প্রবাসে রেখে দেশে ফেরেন জেসমিন, অতঃপর...